অনারব বাদশাহদের নাম। আর যুলকারনাইনের নামের ব্যাপারে পূর্ববর্তীকালের উলামায়ে কেরামের মধ্যে মতবিরোধ এত বেশি যে, তাদের কয়েকজনও কোনো একটি নামের ব্যাপারে একমত হতে পারেন নি। এ-কারণে হাফেয ইবনে হাজার আসকালানি রহ. শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয়েছেন যে, কয়েকটি আরবি কবিতা এবং কিছু বক্তব্য থেকে এটাই মনে হয় যে, যুলকারনাইনের নাম ছিলো সা'ব (২+৮)। কিন্ত স্বয়ং সা'আবের ব্যক্তিত্ব সম্পর্কে যেসকল বিরোধপূর্ণ বক্তব্য রয়েছে এবং তার হযরত ইবরাহিম আ.-এর সমসাময়িক না হওয়ার ব্যাপারে যে-্রশ্ন রয়েছে, তার সমাধান পূর্ববর্তীকালের উলামায়ে কেরাম দিতে পারেন নি। আবার নামের মতো তার উপাধি যুলকারনাইন (দুই শিঙের মালিক) হওয়ার ব্যাপারেও সংশয় ও মতপার্থক্য বিদ্যমান। তার এই উপাধি থাকার কারণ হিসেবে যত ধরনের সম্ভাবনা আছে তার সবগুলোই উদ্ধৃত ও বর্ণনা করা হলো । নিচে তালিকা দেখুন : ১। তাকে যুলকারনাইন বলা হয়েছে একারণে যে, তিনি রোম ও পারস্য এই দুই সাম্রাজ্যের অধিপতি ছিলেন । আর “কারন; শব্দের অর্থ শিঙ হয়ে থাকলেও রূপক অর্থে তা প্রতাপ ও রাজত্ের অর্থে ব্যবহৃত হয়। যুলকারনাইনের ক্ষেত্রেও রূপক অর্থেই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, তিনি দুইটি রাজত্বের অধিপতি । এই মতটি আহলে কিতাব (ইহুদি ও নাসারা)-এর সঙ্গে সম্পর্কিত। কোনো কোনো মুফাস্সিরেরও প্রবল ঝোক এদিকেই। ২। ধারাবাহিকভাবে বিজয় লাভ করতে করতে তিনি পূর্ব দিগন্ত ও পশ্চিম দিগন্ত পর্যন্ত পৌছেছিলেন। দুদিকে ভূভাগেই তিনি অনেক রাজ্য জয় করেছেন। এটা ইবনে শিহাব যুহরি রহ.-এর*”* অভিমত । ৩। যুলকারনাইনের মাথার উভয় পাশে শিঙের মতো তামা বর্ণের ংসপিণ্ড উচু হয়ে উঠেছিলো । এটা ওয়াহাব বিন মুনাব্বিহ রহ.-এর অভিমত । ৪। তার মাথার চুলগুলো ছিলো খুব লশ্বা। তিনি সবসময় চুলগুলোকে দুইভাবে ভাগ করে বেনীর আকারে বাধতেন এবং দুই কাধের ওপর ৭০ মুহাম্মদ বিন মুসলিম আয-যুহরি। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।