সাইয়িদ মাহমুদ আল-আলুসি রহ.-ও ইয়ামানের বাদশাহগণের মধ্যে কাউকেও যুলকারনাইন বলে স্বীকার করেন নি এবং এ-ধরনের বক্তব্যকে তিনি নিছক ভ্রান্ত সাব্যস্ত করেছেন। এসব বিবরণের পর এখন সহজেই বলা যেতে পারে যে, কুরআন মাজিদে উল্লেখিত যুলকারনাইন সম্পর্কে অনুমানভিত্তিক বক্তব্যগুলো পরিহারযোগ্য । কেবল দুটি বক্তব্য প্রণিধানযোগ্য । তার মধ্যে একটি পূর্ববর্তীকালের উলামায়ে কেরামের প্রতি সম্পর্কিত। আর দ্বিতীয়টি পরবর্তী উলামায়ে কেরামের একজন সমসাময়িক গবেষকের গবেষণা । পূর্বব্তীকালের উলামায়ে কেরামের অভিমত এই যে, কুরআন মাজিদে উল্লেখিত যুলকারনাইন মূল আরব গোষ্ঠীভুক্ত এবং প্রথম সামির বংশোদ্ভীত। তিনি হযরত ইবরাহিম আ.-এর সমসাময়িক বাদশাহ ছিলেন। হজের সফরে তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ ঘটেছিলো । কোনো একটি বিষয়ে হযরত ইবরাহিম আ. তার আদালতে অভিযোগ উত্থাপন করেছিলেন। যুলকারনাইন ইবরাহিম আ.-এর পক্ষে ফয়সালা দিয়েছিলেন। হযরত খিযির আ. তার সুযোগ্য মন্ত্রী ছিলেন। কিন্তু পূর্ববর্তীকালের উলামায়ে কেরামের এই বিশ্লেষণে কয়েকটি ত্রুটি পাওয়া যায়, যা তাদের বিশ্রেষণকে একটি সংশয়পূর্ণ ও দ্িধাগ্রস্ত অভিমতে রূপান্তরিত করে দেয়। যেমন : কুরআন মাজিদ যুলকারনাইনের যেসব বৈশিষ্ট্য বর্ণনা করেছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো, তিনি তার জীবনে তিনটি এতিহাসিক অভিযান সম্পন্ন করেছেন। একটি অভিযানে তিনি সূর্যোদয়ের স্থান পর্যন্ত পৌছেছেন। অর্থাৎ, তিনি পূর্বের ওই দিগন্ত পর্যন্ত পৌছেছেন যেখানে জনবসতির ধারা সমাপ্ত হয়ে ধোকা ও প্রতারণার চরম সংক্রামক ব্যাধিকে প্রতিহত করা বা শেষ করে দেয়ার পরিবর্তে ইসলামি রাষ্ট্রসমূহকে ইউরোপের কোনো কোনো রাষ্ট্রের ক্রীড়নক ও দাস বানিয়ে দেয়া, জিহাদের মতো গুরুতৃপূর্ণ ইসলামি ফরযকে মানসুখ বা রহিত ঘোষণা করে দেয়া__ এগুলোর মাধ্যমে তার কল্লিত ইয়াজুজ-মাজুজকে সন্ত্্ট করা, তাকে যারা অবিশ্বাস করেছিলো তাদের ওপর ব্যাপকভাবে কুফরির ফতোয়া প্রয়োগ করা, কোটি কোটি একত্ববাদী মুসলমানকে কাফের ও ইসলামবহির্ভূত সাব্যস্ত করা ছাড়া সেই কিছুই করে নি। আর নামমাত্র ইসলামি তাবলিগের পর্দার অন্তরালে তার নিজের মিশনের সাফল্য লাভের চেষ্টা ছাড়া ইসলামের অন্যকোনো খেদমতই সে করে নি। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।