০৪৪০৩৪৩৩৩৪৪ ৪৬৬৪৪৪৪৩৪৪৪৩৪৪৩৩০৪০৯৪৬১৪০৬৬৪০৬৪০৬৩৪০৬০৬৪৪৪৩৬৩৪৪৪৩৩০৪৩৪৪০৪৪৪০০৮৩৪৪৪০৪৭৬৪৩৬৪০৬৩০৯৪৯৪০৪০৪৪৪৪৪৩৪৩৪৪৫৪০৪৩৪৬৪০৩৩৩৪৪৮৬৩৬৪ড৪৪৩৪৩৬৩৩র ৪৬৪৬৪৪৪৪৫০০ ৪৪৪৬৪ আল্লাহ সৃক্দর্শী, সম্যক অবগত । হে বৎস, সালাত কায়েম করো, সৎকাজের নির্দেশ দিও এবং অসৎকাজে নিষেধ করো । এটাই তো দৃঢ়সংকল্লের কাজ। অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত, অহংকারীকে পছন্দ করেন না। তুমি পদক্ষেপ করো সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করো; নিশ্চয় সুরের মধ্যে গর্দভের সুরই সবচেয়ে অপ্রীতিকর ।”” [সুরা লুকমান : আয়াত ১২-১৯] এই আয়াতগুলোতে লুকমান তার পুত্রকে যে-উপদেশ প্রদান করলেন এবং যে-প্রজ্ঞাপূর্ণ ও জ্ঞানগর্ভ কথাগুলো বললেন, তার মধ্যে এই কথাগুলোর ওপরও জোর দিলেন যে, ১. মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। যেমন এমন না হয়, অহমিকার সঙ্গে তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়া হয়। ২. আর আল্লাহর জমিনের ওপর দন্তভরে চলো না। তা আমি এইজন্য বলছি যে, আল্লাহ তাআলা দান্তিক ও অহংকারীকে পছন্দ করেন না। ৩. চালচলনে সবসময় বিনয়ের সঙ্গে মধ্যপন্থা অবলম্বন করা উচিত। ৪. আর কথা-বার্তায় স্বর নিচু রাখবে । কারণ, চিৎকার চেঁচামেচি করা মানুষের কাজ নয়। যদি কর্কশ কণ্ঠ ও বিনা কারণে উচ্চৈঃস্বর পছন্দনীয় হতো তবে গাধার স্বর প্রশংসার যোগ্য বলে বিবেচিত হতো । অথচ গাধার স্বর হীন ও ঘৃণ্য আওয়াজ বলে গণ্য হয়ে থাকে। লুকমান হাকিম যদি ক্রীতদাস হতেন, তবে তার ক্রীতদাসপুত্রকে এসব উপদেশ প্রদান করতেন না। কেননা, আত্ম-অহংকার, গর্ব, আত্মন্তরিতা, দন্ত, কঠিন ও কর্কশ আচার-ব্যবহার এমন বৈশিষ্ট্য যা রাজা-বাদশাহ, শাহজাদা, ধনবান ও মর্যাদাশীল ব্যক্তিবর্গের মধ্যেই বেশি পরিমাণে বিদ্যমান থাকে । এসব বৈশিষ্ট্য কেবল যারা আল্লাহ তাআলাকে ভয় করে না এবং ধনসম্পদের মদে মত্ত ধনবান সেসব ব্যক্তিরই অভ্যাস ও স্বভাব হতে পারে । এসব চরিত্র ও অভ্যাস সাধারণত অহংকারী ও দুর্বিনীত লোকদের জন্যই নির্ধারিত। ক্রীতদাস ও ক্রীতদাস পুত্রের জন্য এসব বিষয়ের সুযোগও হয় না, সময়ও হয় না। কারণ তাদের মুল্যবান সময়গুলো অন্যদের আনুগত্য ও সেবা করার জন্যই উৎসর্গিত হয়ে থাকে। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।