করেছেন; এবং যখন আমরা কয়েক শতাব্দী আগেও পৃথিবীর চতুর্থ মহাদেশ আমেরিকা আবিষ্কারের ব্যাপারেও অপারগ ছিলাম, সুতরাং, এখন পর্যন্ত যদি বিশ্ব ও বর্তমান তথ্যানুসন্ধানী জ্ঞানসমূহ যুলকারনাইনের প্রাচীর অনুসন্ধান করে না পেয়ে থাকে, অথবা ইয়াজুজ-মাজুজ সম্পর্কে জানতে এখনো পর্যন্ত তাদের অনুসন্ধানমূলক বিদ্যাসমূহ অপারগ থাকে এবং যুলকারনাইনের ব্যক্তিত্ব নির্দিষ্ট করতে না পারে, তবে তা কেনো বিস্ময়ের ব্যাপার হবে? তারা বলেন, সম্ভবত প্রথম দুটি বিষয় প্রতিশ্রত সময়ে, অর্থাৎ, আসবে। আর প্রথম দুটি বিষয় উন্মোচিত হওয়ার মাধ্যমে যুলকারনাইনের ব্যক্তিত্রেও এতিহাসিক নির্দিষ্টতা সহজেই নিশ্চিত হবে। সুতরাং, যদি আমরা আজ এই বিষয়গুলোর এতিহাসিক তথ্যাবলি বিস্ত রিতভাবে বর্ণনা করতে না পারি, তবে কেবল এর ওপর ভিত্তি করে এই বিষয়গুলোকে রূপকথার কাহিনি মনে করার কী কারণ থাকতে পারে? কেননা, কুরআন মাজিদ আল্লাহ তাআলার ওহিরূপে নিশ্চিত জ্ঞানের সাহায্যে তাদের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। আর এটা জ্ঞানীদের কাছে সর্বজনস্বীকৃত নীতি যে, কোনো বিষয়ে আমাদের অজ্ঞ থাকা এ-কথার প্রমাণ হতে পারে না যে, বাস্তবেও বিষয়টির অস্তিত্ব নেই। তারপর, একজন মুসলমানের জন্য এতটুকুই যথেষ্ট যে, মূল বিষয়টির প্রতি আকিদা ও বিশ্বাস পোষণ করে বিস্তারিত বিবরণের জ্ঞান আল্লাহর প্রতি সোপর্দ করে দেবে। আর আল্লাহর ওহি অস্বীকারীদের জন্য খুব বেশি হলে নীরব থাকার অবকাশ আছে; বিস্তু অবিশ্বাসের ব্যাপারে বাড়াবাড়ি করার অবকাশ তাদের নেই । তস্বানুসন্ধানে ব্যাপূত রয়েছেন। তারা কুরআন মাজিদের আলোকে বিষয়গুলোর তথ্যাবলির বিস্তারিত বিবরণ স্পষ্ট করা অত্যন্ত জরুরি মনে করেন। তারা এটিকে কুরআন মাজিদের গুরুত্বপূর্ণ তাফসিরমূলক খেদমত বলে বিশ্বাস করেন। তারা মনে করেন, আলোচ্য বিষয়গুলোর আমাদের দায়িত্ব এড়াতে পারি না। কেননা, কুরআন মাজিদ কাসাসুল কুরআন (৮ম) - ৯ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।