বি ৪৩ যে, ব্যক্তিগত অহঙ্কার ও অত্যাচারের পরিণাম ব্যক্তিজীবনের সঙ্গে জড়িয়ে থাকে । আর জাতিগত ও সমষ্টিগত অহঙ্কার ও অত্যাচারের পরিণাম জাতিগত ও সমষ্টিগত জীবনের সঙ্গে সংশ্শিষ্ট হয়ে থাকে । এ- কারণে প্রথমটির সময়সীমা এতটা দীর্ঘ হয় না; কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে সময়সীমা কখনো কখনো এতটা দীর্ঘ হয়ে থাকে যে, পরিণাম ভোগরত সম্প্রদায় বা জাতি নৈরাশ্যের সীমায় পৌছে যায়। তার দৃষ্টি থেকে এই বিন্দুটি দূরে সরে যায় যে, জাতি ও সম্প্রদায়ের উন্নতি ও অবনতি, সম্মান ও অসম্মান এবং সফলতা ও ব্যর্থতার আয়ুষ্ধাল ব্যক্তিবিশেষের আযুষ্কালের মতো হয় না। বরং তা অনেক দীর্ঘ হয়ে থাকে । তারপরও কোনে কোনো ক্ষেত্রে উপদেশ ও শিক্ষা লাভের বিষয়টিকে স্পষ্ট করার উদ্দেশ্যে এই সময়সীমাকে সংক্ষিপ্তও করে দেয়া হয়। যেমন : ইহুদিদের আলোচনায় ইতিহাসের ঘটনাবলি ও অবস্থাসমূহ এ-কথার জীবন্ত ও চিরন্তন সাক্ষী এবং হাজার উপদেশ ও শিক্ষা লাভের উপযোগী । দুই. সত্যকে অবিশ্বাসকারী ও মিথ্যার পূজারী সম্প্রদায়গুলো যদি উপদেশ ও জ্ঞান লাভের জন্য দুনিয়াতে কোনো ধরনের শাস্তি দেয়া হয় বা আল্লাহ আযাব তাদেরকে পাকড়াও করে, তবে তার অর্থ এই নয় যে, আখেরাতের শাস্তিকে তাদের থেকে মওকুফ করা হবে । বরং তা যথাযথ বহাল থাকে এবং যথাসময়ে বাস্তব রূপ নেয়। তিন. আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে তাদের অসৎ কার্যকলাপ, অন্যায়, অত্যাচার ও অশান্তি সৃষ্টির জন্য আযাবের মধ্যে নিপতিত করতে এবং কর্মফলের নীতিকে তাদের ওপর বাস্তবায়িত করতে চান, তবে আল্লাহ তাআলার এই নীতি প্রচলিত আছে যে, তিনি মানুষের অপকর্মের পরে ততক্ষণাৎই এমন শাস্তি দেন না; বরং এক দীর্ঘকাল তাদেরকে অবকাশ দিয়ে থাকেন । সরলপথ প্রদর্শক ও নবীগণের মাধ্যমে তাদেরকে ভালো কাজের উৎসাহ প্রদান এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে হেদায়েতের পথে আনয়নের সব ধরনের সুযোগ দিয়ে থাকেন । যাতে আল্লাহর দলিল ও প্রমাণ সব দিক থেকে পূর্ণ হয়ে যায়। এর পরেও যদি তাদের ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।