Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

পবিত্র উপাসনাকেন্দ্রের অবমাননা করলো । যেখানে আল্লাহর নাম উচ্চারিত সেখানে বহু প্রতিমা স্থাপিত হলো ।১৩৯ মোটকথা, এটা ছিলো ইহুদিদের জন্য এমন চরম পরাজয় যে, তারা আর কখনো মাথা তুলে দীড়াতে পারে নি। তারা তাদের গরিত ও অত্যাঢারমূলক কার্যকলাপ, প্রকাশ্য পাপাচার ও দুক্কৃতি এবং নবীদের হত্যার করার পরিণামে চিরকালের জন্য অপদস্থ ও লাঞ্কিত হয়ে থাকলো । তৃতীয় সুবর্ণ সুযোগ এবং ইহুদিদের মুখ ফিরিয়ে নেয়া কিছুকাল পর রোমকরা মূর্তিপূজা ছেড়ে দিয়ে খরিস্টধর্ম গ্রহণ করলো। এভাবে তাদের উন্নতি ও উৎকর্ষ ইহুদিদের জাতীয়তা ও ধর্মকে পরাভূত ও পর্যদুস্ত করে দিলো। একটু আগে আপনারা পাঠ করেছেন যে, রোমক স্ম্রাট তিতাউস বাইতুল মুকাদ্দাস (জেরুজালেমকে) করে ফেললে হাজার হাজার ইহুদি ওখান থেকে পালিয়ে গিয়ে আশপাশের ভূমিতে বসবাস করতে শুরু করেছিলো । তাদের মধ্যে কয়েকটি গোত্র ইয়াসরিবে (হেযাজে/মদীনায়) এবং তার পার্খ্ববর্তী এলাকাগুলোতে গিয়ে বসতি স্থাপন করলো । তারা এবং তাদের পূর্বে ও পরে যেসব ইহুদি গোত্র এ-এলাকায় এসে বসতি স্থাপন করেছিলো, তাদের এখানে এসে বসতি নির্বাচন সম্পর্কে ইতিহাসবেত্তাদের মত এই যে, ইহুদিরা তাওরাত ও প্রাটীন সহিফাসমূহের মাধ্যমে জানতে পেরেছিলো যে, এই ভূমি শেষ যুগের নবীর “দারুল হিজরত' বা হিজরতের স্থান হবে । ইহুদিরা শেষ যুগের নবীর আগমনের অধীর অপেক্ষায় ছিলো। তাদের মধ্যে তার আগমনের বিষয়টি অত্যন্ত প্রসিদ্ধ হয়ে পড়েছিলো । যখন হযরত ইয়াহইয়া আ. দাওয়াত ও তাবলিগের মাধ্যমে আল্লাহ তাআলার পয়গাম শুনাতে লাগলেন, তখন ইহুদিরা একত্র হয়ে পরিষ্কার ভাষায় বললো, আমরা তিনজন নবীর প্রতীক্ষায় আছি। তাদের একজন হলেন মসিহ আ.। দ্বিতীয়জন হযরত ইলয়াস আ. এবং তৃতীয়জন হলেন শেষ যুগের বিখ্যাত ও সবর্জন পরিচিত নবী। তার আগমনের বিষয়টা আমাদের কাছে '* মুকাদ্দিমা ইবনে বালদুন, দ্বিতীয় খণ্ড। ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।