এই দৃশ্য দেকে অত্যন্ত বিচলিত ও উদ্বিগ্ন হয়ে পড়লো । সে সঙ্গে সঙ্গে তারকা-বিশেষজ্ঞ, গণক ও জ্যোতিষী এবং বড় বড় জ্ঞানীগুণীকে ডেকে পাঠালো । তাদের এই ঘটনা বর্ণনা করে প্রাচীরের গায়ে লিখিত বাক্যগুলোর অর্থ জানতে চাইলো । কিন্তু তাদের কেউই এই জটিল সমস্যার সামাধান দিতে পারলো না। তারাও বাদশাহর মতো উদ্দিগ্ন হয়ে থাকলো । তখন তার রানি বললো, তুমি মহৎ ব্যক্তি দানিয়ালকে ডেকে আনো। তার কথা সমসময় সত্য হয়ে থাকে । তিনি তার কর্মকাণ্ডে একজন তুলনাহীন মানুষ । তিনিই এই সমস্যার সমাধান দিতে পারবেন । হযরত দানিয়াল আ. রাজদরবারে আগমন করলেন। বাদশাহ তার ঘটনা বিস্তারিত বর্ণনা করে বললো, আপনি এই সমস্যার সমাধান দিতে পারলে আমি আপনাকে ধন-সম্পদে পরিপূর্ণ করে দেবো । হযরত দানিয়াল আ. হেসে বললেন, বাদশাহর ধন-সম্পদের প্রয়োজন আমার নেই । আমি কোনো ধরনের বিনিময় ছাড়াই এই সমস্যার সমাধান জানিয়ে দেবো। হযরত দানিয়াল রা. বললেন-__ “হে বাদশাহ, বুদ্ধি ও বিবেকের কান দিয়ে শোনো, আল্লাহ তাআলা তোমাকে বিপুল এশ্বর্য ও ধন-সম্পদ দিয়েছেন। আম্বিয়ায়ে কেরামের বংশধরকে পর্যন্ত তোমার হাতে অর্পণ করেছেন। কিন্তু তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো নি। তোমার কাছ থেকে যে-ভালো কাজ আশা করা হয়েছিলো তুমি তার কিছুই করো নি। বরং তুমি একটি বস্ত্র ও পাত্রসমূহের অবমাননা করেছো। এতে তুমি জেরুজালেমের খোদাকেই চ্যালেঞ্জ করেছো । ফলে তার পক্ষ থেকে তোমাকে জবাব প্রদন করা হয়েছে, যা তুমি দেয়ালের গায়ে লিখিত দেখতে পাচ্ছো । লিখিত বাক্যটির মর্মার্থ এই : আমি তোমাকে ওজন করে দেখেছি, কিন্তু তুমি ওজনে পূর্ণ হও নি, কম প্রমাণিত হয়েছো । আমি তোমার রাজত্ব হিসাব-নিকাশ চুকিয়ে দিয়েছি এবং তার সমাপ্তি ঘটিয়েছি। আমি তোমার রাজ্যকে খণ্ু-বিখণ্ড করে পারস্য ও মেডিয়ার বাদশাহকে প্রদান করলাম ।”১৩০ ১৩০ লিখিত বাক্যগুলো ছিলো এমন : ০ % 331 0০৮ 2 ৬১ 1-__দানিয়াল আ.-এর ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।