Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৬ ১৯৫ দীর্ঘকাল পরে ধীরে ধীরে তাদের মধ্যে পুনরায় শিরকি ও কুফরি বিস্তার লাভ করেছে এবং তারা তাতে লিপ্ত হয়ে পড়েছে । উপদেশ ও নসিহত ১। সত্য পথ প্রদর্শন ও পথত্রষ্টতার ব্যাপারে বাতিলপন্থীদের সবসময় এই বিশ্বাস ছিলো যে, আল্লাহ তাআলার রাসুলের মানুষ হওয়া উচিত নয়; বরং কোনো অস্বাভাবিক সন্তারই আল্লাহর রাসুল হওয়া উচিত । এ-কারণে হযরত নুহ আ. থেকে শুরু করে হযরত মুহাম্মদ সালালাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মতে দাওয়াত পর্যন্ত প্রতিটি জাতিই সবার আগে এ-ব্যাপারে তাদের বিস্ময় ও অবজ্ঞা প্রকাশ করে আসছে যে, কীভাবে এটা সম্ভব হতে পারে যে, আমাদেরই মতো একজন মানুষ এবং আবশ্যক মানবিক গুণাবলির মুখাপেক্ষী মানুষ আল্লাহ তাআলার রাসুল হতে পারেন! এ-কারণে আসহাবুল কারইয়াহর মতো মক্কার মুশরিকরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এটাও বলেছিলো যে__ 31959194555 4481 4859৮91489৪ “এ কেমন রাসুল যে আহার করে এবং হাটে-বাজারে চলাফেরা করে, তার কাছে কোনো ফেরেশতা কেনো অবতীর্ণ হলো না, যে তার সঙ্গে থাকতো সতর্ককারীরূপে?' [সুরা ফুরকান : আয়াত ৭] তারা আরো বলেছিলো-__ “মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দেবে? (আমাদের মতো একজন মানুষই কি আমাদের সরল পথে পরিচালিত করবে?)' [সুরা তাগাবুন : আয়াত ৬] এবং বলেছিলো-__ ৯০5550৩৫৫19 ৩191৬৩41 525 3055%0100845 “যখন তাদের কাছে আসে পথনির্দেশ তখন তাদেরকে ঈমান আনা থেকে বিরত রাখে তাদের এই উক্তি, "আল্লাহ কি মানুষকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন?" [সুরা বনি ইসরাইল : আয়াত ৯৪] কিন্তু পবিত্র কুরআন তাদের অজ্ঞতাসুলভ প্রশ্নের চরম মীমাংসাকারী জবাব দিয়ে চিরতরে এই আলোচনার সমাপ্তি ঘটিয়ে দিয়েছে__ 6 চে ৭. গর্পি পিট 2৮055 ৮৪৮8৫ বা রে ১6:03 ৮০6৮0 0৮০৪5 (৮৭ 3০৩৬৮ ৭৪১০৩৪১ ১৩৪ পওও ফএঘাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।