কাসাসুল কুরআন ৭ খণ্ড গ ৯১ এবং তিনি পেশ ছিলেন কাঠমিস্ত্রি । তখন আল্লাহ তাআলা ওই জনপদের ওপর ভয়ঙ্কর নিনাদের শাস্তি প্রেরণ করলেন । বলা হয়ে থাকে যে, হযরত জিবরাইল আ. এমন ভয়ঙ্কর গর্জন করে উঠলেন, তা শুনে জনপদের অধিবাসীরা যে যেখানে সেখানে সে-অবস্থাতেই মরে পড়ে থাকলো ।*5 পর্যালোচনা এই রেওয়ায়েত বা বক্তব্যগুলো কা'বা আল-আহবার ও ওয়াহাব বিন মুনাব্বিহ-এর ইসরাইলি রেওয়ায়েতসমূহ থেকে গৃহীত । এমনকি ইবনে ইসহাকের কাছে এই রেওয়ায়েতগুলোর ব্যাপারে পরিপূর্ণ ও ধারাবাহিক সনদ নেই। এ-কারণে তিনি ৬ (আমার কাছে পৌছেছে) বলে রেওয়ায়েতগুলো বর্ণনা করেছেন। আর এ-ধরনের রেওয়ায়েতগুলোকে অনর্থক হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা.-এর নাম এসে যাওয়া এবং করে দেয়া একটি প্রথায় পরিণত হয়েছে । এ-কথাগুলো আমি বললাম এ-কারণে যে, দুটি ঘটনাই তাদের বিশ্বেষিত অংশগুলোর প্রেক্ষিতে অনৈতিহাসিকঃ এমনকি এই অংশগুলো কোনো কোনো সর্বজনগৃহীত এতিহাসিক বিষয়কে খণ্ডন করে দেয় । তা ছাড়া পবিত্র কুরআনের আয়াতগুলোর বাহ্যিক অর্থও তার বিপরীত | এ-কারণে বিখ্যাত মুহাদ্দিস ও ইতিহাসবেত্তা হাফেয ইমাদুদ্িন বিন কাসির লিখেছেন, প্রথম ও দ্বিতীয় ঘটনার ব্যাপারে তো সাধারণভাবে এই প্রশ্ন উ্থাপিত হয় যে, আন্তাকিয়া শহরটি চারটি ইসায়ি শহরের মধ্যে অন্যতম । এই শহরের ব্যাপারে জীবনী রচয়িতা ও ইতিহাসবেত্তাগণের সর্বসম্মতির ভিত্তিতে এটা প্রমাণিত যে, তা হযরত ইসা আ.-এর দীন প্রচারের কেন্দ্র ছিলো । কেননা, বিভিন্ন সময়ে এই শহরগুলোতে যখন হযরত ইসা আ.-এর দাওয়াত পৌছে, তখন শহরগুলোর অধিবাসীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে তার দাওয়াত কবুল করে নেয় । এভাবে তারা হযরত ইসা আ.-এর দীনের দাওয়াত ও প্রচারের ক্ষেত্রে সাহায্য-সহযোগিতাকারী প্রমাণিত হয়েছে । এমনকি হযরত ইসা আ.-এর অনুসারীদের এই বিশ্বাস রয়েছে যে, এই চারটি স্থান পবিত্র স্থান । এ-কারণেই প্রধান পোপের প্রতিনিধিত্বস্থল (১০। )১) হলো আল- কুদস (জেরুজালেম), আস্তাকিয়া, ইসকান্দারিয়া ও রোম (ইতালি) এই চারটি শহর । ** প্রাগুক্ত । ফএঘাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।