হযরত যুলকিফল আলাইহিস সালাম গু ১০ হযরত আল ইয়াসাআ আ.-এর খলিফার অভ্যাস ছিলো, তিনি দিনে ও রাতে শুধু দ্বিপ্রহরে অল্প সময় ঘুমিয়ে শরীরের ক্লান্তি দূর করতেন । একদিন শয়তান জীর্ণ-শীর্ণ পোশাকে একজন বয়োবৃদ্ধের আকৃতি ধারণ করে ঠিক সেসময় তার দুয়ারে উপস্থিত হয়ে কড়া নাড়লো । খলিফা তখন বিশ্রাম ছেড়ে উঠে এলেন এবং জিজ্ঞেস করলেন, কে তুমিঃ শয়তান বললো, আমি একজন অসহায় মজলুম | তিনি দরজা খুলে দিয়ে তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন । শয়তান বললো, আমার জাতির সঙ্গে আমার ঝগড়া রয়েছে । তারা আমার ওপর জুলুম করেছে । শয়তান বানোয়াট জুলুমের এত দীর্ঘ কাহিনি বয়ান করলো যে, তার ঘ্বমের সময় শেষ হয়ে গেলো । বনি ইসরাইলের দায়িতৃপ্রাপ্ত খলিফা বললেন, তুমি এখন চলে যাও । সন্ধ্যার সভায় এসো । সেখানে আমি তোমার অধিকার আদায় করবো । আগন্তুক চলে গেলো । সন্ধ্যার আসরে দেখা গেলো লোকটি আসে নি । সভা শেষ হওয়া পর্যস্ত তিনি তার অপেক্ষা করলেন, কিন্তু লোকটি এলো না । সকালে যখন তিনি সভায় বসেন তখনও তিনি চারপাশে মনোযোগ দিয়ে দেখলেন যে, লোকটি এলো কিনা? কিন্তু তখনও তার কোনো হদিস নেই | সভা শেষ হওয়ার পর যখন তিনি বিশ্রামের জন্য ঘরের ভেতরে চলে গেলেন, তখন হঠাৎ দরজার কড়া বেজে উঠলো । তিনি দরজা খুলতেই কালকের বৃদ্ধ লোকটিকে দেখতে পেলেন । গতকালের মতো আজকেও সে তার দুঃখের বলতে লাগলো | তখন খলিফা বললেন, আমি তোমাকে গতকাল সন্ধ্যার সভায় আসতে বলেছিলাম । কিন্তু তুমি তো এলে না। তখন আগন্তক বললো, আমার জাতি খুবই বজ্জাত | যখন তারা আপনাকে সভায় বসতে দেখে তখন তারা চুপিসারে আমার কাছে এসে স্বীকার করে যায় যে, তুমি তার কাছে আমাদের ঝগড়ার কথা তুলো না। আমরা তোমাকে তোমার অধিকার দিয়ে দেবো । কিন্ত আপনার সভা শেষ হতেই তারা আগের মতো অস্বীকার করে বসে । খলিফা বললেন, তাহলে আজকের সন্ধ্যার সভায় অবশ্যই আসবে । সেখানে আমি নিজে থেকে তোমার অধিকার আদায় করবো । আজকের আলাপচারিতায়ও ঘুমের সময় নষ্ট হয়ে যায়। ঘুমের ব্যাঘাতের কারণে খলিফা খুবই কষ্টবোধ করেন । তারপরও তিনি অঙ্গীকার মোতাবেক সন্ধ্যায় সভা আহ্বান করলেন । কিন্তু সন্ধাকালীন মজলিসে বিচারে বসে তিনি চারপাশে চোখ বুলিয়ে বৃদ্ধ লোকটিকে দেখতে পেলেন না। বৃদ্ধ লোকটি আজো আসে নি। এভাবে সে সকালের সভাতেও যোগদান করলো না। তৃতীয় দিন যখন তার ওপর প্রচণ্ড রকম ঘুম চেপে বসলো, তখন তিনি ঘরের লোকদেরকে জানিয়ে দিলেন যে, আজ দরজায় ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।