Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

আসহাবুল কারইয়াহ ৬ ৯০ বনি ইসরাইলের মধ্যেই এতবার পুনরাবৃত্তি করেছে যে, জাতি ও সম্প্রদায়ের ইতিহাস একমুহূর্তের জন্যও এ-ব্যাপারে ইতস্তত করতে পারে না। ঘটনাটি সম্পর্কে বক্তব্য আবদুল্লাহ বিন আব্বাস রা., কা'বা আল-আহবার ও ওয়াহাব বিন মুনাব্বিহ থেকে ইবনে ইসহাক রহ.-এর রেওয়ায়েতে বর্ণনা করেছেন, এটি আস্তাকিয়া (শাম) শহরের ঘটনা । এই শহরের মানুষগুলো ছিলো মূর্তিপৃূজারী | তাদের বাদশাহর নাম ছিলো আত্তিখিস বিন আস্তিখিস বিন আত্তিখিস ( ১৫ ০৮৮০ ৯০৪০] ৩ ৮০০) । বাদশাহও মূর্তিপূজায় লিপ্ত ছিলো । আল্লাহ তাদের হেদায়েত ও সত্য পথে পরিচালিত করার জন্য তিনজন নবী প্রেরণ করেছিলেন । তাদের নাম ছিলো সাদেক, সাদুক ও শালুম"১ ৷ আর শহরের শেষ প্রান্ত থেকে যে-সৎ লোকটি নবীদেরকে সমর্থন ও সাহায্য করার জন্য দৌড়ে এসেছিলেন তার নাম ছিলো হাবিব (বিন মির্রি)। কেউ কেউ বলেন, এই সৎ মানুষটি ছিলেন আবেদ, দুনিয়াবিমুখ এবং আল্লাহর ইবাদতে কঠোর পরিশ্রমকারী । তিনি শহরের এক দূর প্রান্তে সবসময় ইবাদতে মশগুল থাকতেন । আবার কেউ কেউ বলেন, তিনি রেশম বা সুতির কাপড় বয়নের কাজ করতেন । তিনি অত্যন্ত দানশীল ছিলেন; প্রচুর দান-খয়রাত করতেন ।*২ সারকথা, তাদের মতে এই ঘটনা হযরত ইসা আ.-এর যুগেরও বহু পূর্বযুগের । আর কাতাদা রা. বলেন, এই ঘটনা হযরত ইসা আ.-এর যুগের এবং এটি আস্তাকিয়া শহরেরই ঘটনা | হযরত ইসা আ. তার তিন সহচর শামউন, ইউহান্না ও পুলাসকে (:% ০০৮১ ১৪৯) আস্তাকিয়া শহরে প্রেরণ করেছিলেন । ইসা আ. তাদের নির্দেশ দিয়েছিলেন, তোমরা ওখানে গিয়ে সত্যের প্রতি আহ্বান জানাবে এবং আল্লাহ তাআলার পয়গাম শোনাবে । কিন্তু শহরের অধিবাসী এই তিনজনের কথাকে গ্রাহ্য করে না। তাদেরই জনপদের একজন সৎ মানুষ যখন তাদের সত্য গ্রহণে উৎসাহ দিলেন তখন তারা তাকে হত্যা করলো । শুধু তাই নয়, তার মৃতদেহকে পদদলিত করে অবমাননাও করলো । এই সৎ ব্যক্তির নাম ছিলো হাবিব * কোনো বর্ণনায় আছে, তৃতীয়জনের নাম ছিলো শাকুম । ** তাফসিরে ইবনে কাসির, সুরা ইয়াসিন: আল-বিদায়া ওয়ান নিহায়া, ১ম খণ্ড, পৃষ্ঠা ২২৯ | ফএঘাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।