কাসাসুল কুরআন ৭ খণ্ড & ৮৯ অতএব, তোমরা আমার কথা শোনো ।' তাকে বলা হলো, “জান্নাতে প্রবেশ করো ।”** (জান্নাতে প্রবেশ করার পর) সে বলে উঠলো, “হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারতো-_ কীভাবে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন ।' আমি তার মৃত্যুর পর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণের প্রয়োজনও ছিলো না । তা ছিলো কেবল এক মহানাদ | ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেলো । (ধবংসপ্রাপ্ত হলো ।)' [সুরা ইয়াসিন : আয়াত ১৩-২৯] মুফাস্সির ও জীবনী লেখকগণকে এই ঘটনার সময় ও বিস্তারিত বিবরণের ব্যাপারে এতটাই সন্দিহান ও দ্রিধাগ্রস্ত দেখা যায় যে, তাদের বর্ণনা ও রেওয়ায়েতসমূহের মাধ্যমে ঘটনাটিকে নির্দিষ্ট করা অসম্ভব । এ-কারণে আমরা শুধু এতটুকু বলতে পারি, পবিত্র কুরআনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো উপদেশ ও নসিহত- আর এই উদ্দেশ্যের প্রেক্ষিতে ঘটনাটি ততটুকুই বর্ণনা করেছে যতটুকু একজন জ্ঞানী ব্যক্তির জন্য যথেষ্ট ও তৃপ্তিদায়ক । আল্লাহ তাআলার এই জমিনের ওপরে যেখানে সত্য ও মিথ্যার অসংখ্য ঘটনা অতীত হয়ে গেছে আর প্রাচীন আকাশ এ-প্রসঙ্গে যতগুলো ঘটনার সাক্ষী হয়েছে তার মধ্যে এটিও একটি ঘটনা-___যা আকাশের নিচে ও মাটির ওপরে সংঘটিত হয়েছে । ওই জনপদ, জনপদের ওই সৎ ব্যক্তি ও রাসুল তিনজনের নাম জানা যাক বা না জানা যাক, মূল ঘটনার মধ্যে এসব কথার কোনো প্রভাব পড়বে না। কেননা, ইতিহাসের যে-পাতাগুলো নুহ আ. ও নুহ আ.-এর সম্প্রদায়, হুদ আ. ও আদ সম্প্রদায়, সালেহ আ. ও সামুদ দা রহিল অত ভারা? -এর সম্প্রদায়, হযরত মুসা আ. ও ফেরআউন, ইসা আ. ও বনি ইসরাইলের সত্য ও মিথ্যার লড়াইয়ের বিস্তারিত বিবরণ ও ঘটনাবলিকে তার বুকে আজ পর্যন্ত সংরক্ষণ করে রেখেছে, তার মধ্যে যদি এই ঘটনাটিও যুক্ত হয়ে যায়, যার সংক্ষিপ্ত বিবরণ পবিত্র কুরআন উল্লেখ করেছে, তবে আশ্চর্যান্বিত ও বিশ্মিত হওয়ার কী কারণ আছে! ঘটনার সারসংক্ষেপ এই যে, কয়েকজন পবিত্র নবী একটি পথভ্রষ্ট জাতিকে সরল ও সত্য পথ প্রদর্শনের জন্য প্রচেষ্টা করে যাচ্ছিলেন: কিন্তু ওই জাতির লোকেরা অবাধ্যাচরণ ও পৎত্রষ্টতার কারণে তাদের কথা শুনতে অস্বীকৃতি জানালো । এমনকি তারা আল্লাহ ভাআলার পথপ্রদর্শনকারী বান্দাগণকে হত্যা করতেও দ্বিধা করলো না। ইতিহাস এই ধরনের ঘটনাবলিকে কেবল ** আল্লাহর নবীদের সাহায্য করায় বিধর্ষীরা তাকে হত্যা করে । ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।