Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

আসহাবুল কারইয়াহ ঙ ৮৬ দেখাই । জনপদের অধিবাসীরা বলতে লাগলো, আমরা তোমাদেরকে অশুভ মনে করি । তোমরা খামাথা আমাদের এখানে এসে বিশৃঙ্খলা ও ফেতনা সৃষ্টি করছো । তোমরা যদি তোমাদের কর্মকাণ্ড থেকে বিরত না হও তাহলে আমরা তোমাদের তিনজনকেই হত্যা করবো । অথবা কঠিন শাস্তি ও যন্ত্রণার মধ্যে নিক্ষেপ করবো | নবী তিনজন বললেন, আল্লাহ তাআলার নাফরমানি ও অবাধ্যাচরণ করে তোমরা নিজেরাই নিজেদের ওপর অশুভ পরিণাম টেনে আনছো । এর চেয়ে মারাত্মক অশুভ পরিণাম আর কী হতে পারে যে তোমরা উপদেশ ও নসিহত এবং কল্যাণকামিতাকেও গ্রহণ করলে না, বরং বাড়াবাড়ি রকম সীমালঙ্ঘন করে যাচ্ছো । এই জনপদের এক প্রান্তে একজন সৎ মানুষ বসবাস করতেন | তিনি যখন শুনতে পেলেন জনপদের অধিবাসীরা আল্লাহ তাআলার রাসুল তিনজনকে মিথ্যা প্রতিপন্ন করছে এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে, দ্রুতই ওই জায়গায় এসে পৌছলেন, যেখানে এ-ধরনের কথাবার্তা হচ্ছিলো । তিনি জনপদের বাসিন্দাদের উদ্দেশে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর রাসুলগণের অনুসরণ করো; এই পবিত্র ব্যক্তিদের অনুসরণ থেকে কোনো তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছো? তারা তো তাদের সত্যের প্রচার ও করেন নি। তারা তো আল্লাহভক্ত বান্দা ও আল্লাহ তাআলার হেদায়েতপ্রাপ্ত মানুষ । তোমরা আমাকে জবাব দাও, আমি কেনো সেই এক আল্লাহরই ইবাদত করবো না যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন? আর মৃত্যুর পর আমাকে এবং তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে । তোমরা যে এই সম্মানিত ব্যক্তিগণকে মিথ্যাবাদী বলছো, তবে আমি তোমাদের জিজ্ঞেস করছি, আমার পক্ষে কি এক আল্লাহকে পরিত্যাগ করে বাতিল মাবুদগুলোকে আমার প্রতিপালক মেনে নেয়া উচিত? সেই একক সত্তা __যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু __যদি আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, তবে ওই বাতিল মাবুদগুলোর সুপারিশ কার্যকর হবে না এবং তারা ওই ক্ষতি থেকে আমাকে রক্ষাও করতে পারবে না। যদি তোমাদের উদ্দেশ্য এই হয় যে, আমি এই ধরনের কাজ করি, তবে কোনো সন্দেহ নেই যে, আমি কঠিন পথত্রষ্টতা ও অবাধ্যাচরণের মধ্যে লিপ্ত হয়ে পড়বো । সুতরাং, তোমরা কান খুলে আমার কথা শুনে রাখো, তোমরা এই পবিভ্র মানুষদের কথা মেনে নাও; আমি তো ওই সত্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যিনি আমার ও তোমাদের প্রতিপালক | জনপদের অধিবাসীরা তাদের মিথ্যা প্রতিপন্নকরণ এবং পবিত্র রাসুলগণের সত্যায়নে সৎ মানুষটির এমন দিকনির্দেশনা ও উপদেশমূলক কথাবার্তা শুনে ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।