Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ঙ ৯ আবদুললাহ ইবনে আব্বাস রা. ও হযরত আবু মুসা আশআরি রা. থেকেও কয়েকটি বর্ণনা ইবনে আবি হাতেম নকল করেছেন । এগুলোর সনদ মুনকাতে । মুজাহিদ রহ.-এর বর্ণনা হলো, ইসরাইলি নবী হযরত আল ইয়াসাআ আ. যখন বয়োবৃদ্ধ হয়ে পড়েন, তখন একদিন তিনি বলেন, হায়, যদি আমার জীবদ্দশায় এমন কাউকে পেতাম যে আমার স্থলাভিষিক্ত হতে পারতো । তখন আমি আশ্বস্ত বোধ করতাম যে, আমার প্রতিনিধিত্ব করার মতো যোগ্য লোক আছে । এরপর তিনি বনি ইসরাইলিদের একটি সভা আহ্বান করেন । সেখানে তিনি বলেন, আমি তোমাদের মধ্য হতে এক ব্যক্তিকে আমার স্থলাভিষিক্ত করে যেতে চাই । তবে শর্ত হলো, তাকে আমার সঙ্গে তিনটি অঙ্গীকার করতে হবে । ১. দিনভর রোযা রাখবে । ২. রাতে আলাহর স্মরণে নিমগ্ন থাকবে । ৩. কখনো রাগ করবে না । তার এ কথা শুনে একজন অতিশয় সাধারণ ব্যক্তি দাড়িয়ে গেলেন, জনতার চোখে লোকটি মর্যাদার অধিকারী ছিলেন না। তিনি নিবেদন করলেন, এই খেদমতের জন্য আমি প্রস্তুত । হযরত আল ইয়াসাআ আ. তিনটি শর্ত দ্বিতীয়বার বয়ান করে জিজ্ঞেস করলেন, “এগুলো নিয়মানুবর্তিতার সঙ্গে পালন করতে পারবে তো?' লোকটি উত্তর দিলেন, “অবশ্যই' । সে দিনের মতো সভা শেষ হলো। ছিতীয় দিন হযরত আল ইয়াসাআা আ. পুনরায় সভা ডাকলেন এবং গতকালের কথাগুলোর পুনরাবৃত্তি করলেন । আজকেও গতকালের মতো সবাই নিশ্ুপ। শুধু গতকালের সেই লোকটি অগ্রসর হয়ে নিজেকে খেদমতের জন্য পেশ করলেন এবং ওই তিন শর্ত পালন করার অঙ্গীকার করলেন । তখন হযরত আল ইয়াসাআ আ. তাকে তার স্থলাভিষিক্ত মনোনীত করলেন । শয়তান যখন দৃশ্যটি দেখছিলো তখন তার কিছুতেই সহ্য হচ্ছিলো না। সে তার অনুগতদের ডেকে নির্দেশ দিলো, এমন অবস্থা তৈরি করো যেনো এ লোকটি পথ হারিয়ে ফেলে এবং শর্তপালন করতে না কিছুতেই তারা সফল হলো না। তখন শয়তান বললো, আমি নিজেই এ কাজ করতে পারবো | তাকে আমি অঙ্গীকার পূরণ করতে দেবো না। ১. অর্থাৎ বর্ণনাকারী আর ওই দুই সাহাবির মাঝখানে যারা ভায়া হয়েছিলেন, তাদের কারো কারো নাম উল্লেখ নেই | সেই নামগুলো সংগ্হ করা গেলে বর্ণনার সনদটি মুত্তাসিল তথা অবিচ্ছিন্ন সূত্রবিশিষ্ট হতে পারতো । বিচ্ছিন্ন সুত্রের বর্ণনাকে পরিভাষায় মুনকাতে বলা হয়ে থাকে । ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।