Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

মুমিন ও কাফের ৬ ৮০ শোনার জন্য আগ্রহ প্রকাশ করতো, তখন এই শর্ত জুড়ে দিতো যে, যতক্ষণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে বসে থাকবো ততক্ষণ পর্যস্ত হীন অবস্থাপীড়িত মুসলমানদের কেউ আমাদের কাছাকাছি স্থানে বসতে পারবে না । কেননা, তাদের সঙ্গে বসা আমাদের জন্য অত্যন্ত অপমানকর | তারা মনে করতো যে, তাদের ধন-সম্পদ ও বিলাসিতা অবিনশ্বর এবং তাদের প্রতাপ ও প্রতিপত্তি চিরস্থায়ী । এ-কারণে তারা মুসলমানদের দরিদ্র ও দুর্বল দেখে তাদের নিয়ে ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করতো এবং তুচ্ছ ও হেয় জ্ঞান করতো । পবিত্র কুরআন সূন্ধ্স ও অলৌকিক পদ্ধতিতে মুসলমানদের দুরবস্থার সময়ে পরিণামের বিচারে তাদের সফলতা ও মুশরিকদের বিফলতার সংবাদ দিলো । যা অচিরকালের মধ্যেই ঘটবার ছিলো । ফলে পুণ্যবান আত্মাসমূহ এই দৃষ্টান্তের তাৎপর্য বুঝতে পারলো এবং নিজেদেরকে সত্যের কোলে সোপর্দ করলো । আর যারা ছিলো অশুভ আত্মা এবং যাদের দুর্ভাগ্যের ওপর সীলমোহর পড়ে গিয়েছিলো, কিছুকাল পরেই তারা পরিতাপ ও হাহাকারভরা পরিণামের শিকার হলো । তাদের ব্যাপারে কেবল এতটুকুই বলা যেতে পারে__ ৩517-84% 45858৩94025 “সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়া ও আখেরাতে; এটাই তো সুস্পষ্ট ক্ষতি ।' [সুরা হজ : আয়াত ১১] শাহ আবদুল কাদির রহ. উপরিউক্ত আয়াতগুলোর তাফসিরে বলেন__ প্রাচীনকালে একজন ধনবান ব্যক্তি মৃত্যুমুখে পতিত হলো । তার দুজন ছেলে ছিলো । তারা পৈত্রিকসূত্রে প্রাপ্ত সব সম্পদ বন্টন করে নিলো । দুই ভাইয়ের একজন সব সম্পদ ক্রয় করে নিজের মালিকানায় নিয়ে নিলো । দুই দিকে ফলের বাগান রোপণ করলো । মধ্যস্থলে খাল কেটে তার মাটি দুই পাশের বাগানে এনে ফেললো । উদ্দেশ্য এই যে, খরার সময়েও যেনো বাগান দুটি ক্ষতিগ্রস্ত না হয় । সে আবার উচ্চ বংশে বিয়ে করলো । সন্তান-সন্ততি হলো । চাকর- বাকর রাখলো । পার্থিব জীবনযাপনের সুব্যবস্থা করে মহা আনন্দের সঙ্গে দিনতিপাত করতে লাগলো | অপর দিকে তার ভাই সমস্ত সম্পদ আল্লাহর রাস্তার দান করে দিয়ে আল্লাহর ওপর ভরসা করে বসে রইলো ।"* ৮ মুযিহুল কুরআন । ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।