Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

মুমিন ও কাফের ৬ ৭৮ বাগানের চেয়ে উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তোমার বাগানে আকাশ থেকে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করবেন, যার ফলে তা উত্তিদশূন্য প্রান্তরে পরিণত হবে । অথবা তার পানি ভূগর্তে অন্তহিত হবে এবং তুমি কখনো তার সন্ধান লাভে সক্ষম হবে না ।' তার ফল-সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেলো ফেলে সব বিনষ্ট হয়ে গেলো) এবং সে তাতে যা ব্যয় করেছিলো তার জন্য আক্ষেপ করতে লাগলো যখন তা মাচাসহ ভূমিসাৎ হয়ে গেলো | সে বলতে লাগলো, “হায়, আমি যদি কাউকেও আমার প্রতিপালকের সঙ্গে শরিক না করতাম!" আর আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার জন্য কোনো লোকজন ছিলো না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হলো না। এই ক্ষেত্রে কর্তৃতৃ আল্লাহরই যিনি সত্য | পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ ।' [সুরা কাহ্‌ফ : আয়াত ৩২-৪৪] এ ঘটনার ব্যাখ্যা এই আয়াতগুলোর পূর্বে এ-কথা উল্লেখ করা হয়েছে যে, যে-ব্যক্তি আল্লাহর আগুন । আর যারা মুমিন, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের জন্য রয়েছে সব ধরনের আনন্দময় জীবনোপকরণ ও চিরস্থায়ী উদ্যান (জান্নাত) । এরপর আলোচ্য আয়াতগুলোতে এ-কথা বলা যেতে পারে যে, যারা থেকেই বঞ্চিত নয়; বরং তারা দুনিয়াতেও অচিরকালের মধ্যেই নানা ধরনের ব্যর্থতা, অকৃতকার্যতা ও দুর্ভাগ্যের শিকার হবে | তাদের এই গর্ব ও অহমিকা- তারা সব ধরনের বিলাসী জীবনোপকরণ ও সুখকর সচ্ছলতার অধিকারী এবং তারা বিপুল ধন ও এশ্বর্ষের অধিপতি এবং তাদের লোকবলও অত্যন্ত শক্তিশালী__অচিরেই মাটির সঙ্গে মিশে যাবে । আর মুমিনদের উদ্দেশে বলা হচ্ছে যে, তারা যেনো তাদের বর্তমান সন্কটময় ও সংকীর্ণ অবস্থার জন্য ব্যথিত না হয়, মর্মযাতনায় না ভোগে । কেননা, অচিরেই এমন সময় আসবে যখন তাদের এই নিঃস্ব অবস্থা সব ধরনের সম্মান ও শক্তিতে রূপান্তরিত হবে । আর পার্থিব শান্তিময় জীবন তো একটি চলমান শিবির; এর ওপর ভরসা করে থাকা নিম্ষল । যখন এই জীবনের সমাপ্তির সময় চলে আসে তখন এক মুহূর্তের জন্যও বিলম্ব হয় না। পৃথিবীর কোনো শক্তিই তাকে রক্ষা করতে পারে না । এই বাস্তবতাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্যই পবিত্র কুরআন উল্লিখিত দৃষ্টান্ত উপস্থিত করেছে : মনে করো, কোনো এলাকায় দুজন মানুষ ছিলো । ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।