Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

মুমিন ও কাফের সুরা কাহ্‌্ফ এবং মুমিন ও কাফেরের ঘটনা আল্লাহ তাআলা সুরা কাহ্‌ফে গুহাবাসীদের ঘটনা বর্ণনা করার পর আরো একটি ঘটনার উল্লেখ করেছেন । ঘটনাটি দুজন মানুষের মধ্যে বিতর্কমূলক কথোপকথনের আকারে উল্লেখ করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে এই ঘটনার পরিণতি ও ফলও বর্ণিত হয়েছে । অর্থাৎ, একজনের জীবন পরিণামের বিবেচনায় সফলকাম হয়েছে এবং আরেকজনের জীবনকে অনুতাপ ও হাহাকারের মুখ দেখতে হয়েছে । এই ঘটনার ব্যাপারে কতিপয় মুফাস্সিরের ধারণা এই যে, পবিত্র কুরআন মক্কার কাফের ও মুসলাম দল দুটির অবস্থাকে সামনে রেখে উপদেশ গ্রহণ ও নসিহতের জন্য এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে । বিষয় এই নয় যে, এই ধরনের ঘটনা বাস্তবে দুজন মানুষের (মুমিন ও কাফেরের) মধ্যে কোনো অতীতকালে সংঘটিত হয়েছিলো । আল্লামা ইমাদুদ্দিন বিন কাসির বলেন, জমহুর মুফাস্সিগণের বক্তব্য এই যে, যেভাবে গুহাবাসীদের ঘটনা সংঘটিত হয়েছে, তেমনি পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার পূর্বে দুজন মানুষের মধ্যেও এই ঘটনা সংঘটিত হয়েছিলো । আর পবিত্র কুরআন এই দুটি ঘটনাকে মক্কার মুশরিকদের জন্য উপদেশ গ্রহণ ও সতর্ক করার জন্য বর্ণনা করেছে। পবিত্র কুরআন যে-পদ্ধতিতে দুজন ব্যক্তির এই ঘটনাকে উল্লেখ করেছে, হাদিসের কিতাব এবং সিরাত ও ইতিহাসের গ্রস্থগুলোতে তার চেয়ে বেশি কিছু বর্ণিত হয় নি । সুতরাং পবিত্র কুরআনে বর্ণিত ঘটনাই পাঠযোগ্য__ ১58040555550059 2 68১9৫ ৬ ২5৩৯৬) 6865 25 এ চা ওর ও এন ৪০৬) 2192 ? মি 35934 5419430%54809854 6450601%800435 ১805016445০ ৪ 503559 8% 7225 05550158 2:৮0 0 01065 5184 ৩ 35/১১/০৮56 &5৩। ফএঘাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।