আসহাবুল জানাহ ৬ ৭২ আহলে কিতাবিদের মধ্যে এক ব্যক্তি সম্পদশালী, বিপুল ভূ-সম্পত্তির মালিক ও সৎ ব্যক্তি ছিলেন। তার জমিনে উৎপন্ন শস্য থেকে গরিব- মিসকিনদেরকে যথেষ্ট দান করতেন । তিনি তার কয়েকজন পুত্রকে উত্তরাধিকারী রেখে মৃত্যুবরণ করলেন । জমিনের শস্য ও বাগানের ফল কেটে আনার সময় হলো । তখন ওই ব্যক্তির উত্তরাধিকারী পুত্রেরা পরস্পর বলাবলি করতে লাগলো, আমার বাবা ছিলেন বড় নির্বোধ । তিনি তার পাগল নই । আমরা আমাদের পরিশ্রমকে এভাবে নিষ্ষল হতে দেবো না। তাদের মধ্যে এই সিদ্ধান্ত হলো, তোমরা জমিনের ফসল ও বাগানের ফল কাটার জন্য ভোরের অন্ধকার থাকতে থাকতেই চলো । আর দ্রুত ফসল ও ফল কাটো, যাতে গরিব-মিসকিনরা জানতেও না পারে । ওরা জেনে গেলে ক্ষেতে ও বাগানে এসে আমাদের ত্যক্ত-বিরক্ত করবে । এই হাড়-কৃপণেরা আল্লাহর প্রতি কোনো ভয়ই করলো না। তারা আল্লাহর প্রতি ভয়শূন্য হয়ে এই পরামর্শ করছিলো যে, সমস্ত সম্পদ পুপ্তীভূত করে ধন-ভাণ্তার প্রতিষ্ঠা করবে । ধন-ভাগ্তার থেকে তারা আল্লাহর হকও আদায় করবে না, আল্লাহর বান্দা গরিব-মিসকিনেরও হক আদায় করবে না । কিন্তু ওদিকে আল্লাহ তাআলার নির্দেশে রাতের মধ্যেই প্রচণ্ড ও উত্তপ্ত বায়ু এসে তাদের শস্যে ভরপুর ফসলি জমিন ও ফলজ বাগান পুড়ে ছাই-ভস্ম করে দিলো । তারা পরামর্শ অনুসারে ভোরের অন্ধকার থাকতে থাকতেই ওখানে পৌছে অন্য রকম ব্যাপার দেখতে পেলো এবং কিছুই বুঝতে পারলো না। তারা আরো সামনের দিকে এগিয়ে গেলো এবং মনে করলো সম্ভবত এগুলো তাদের জায়গা-জমিন নয় । কিন্তু অন্যান্য চিহ্ত ও আলামত দেখে তারা চমকে উঠলো | তখনই তারা বুঝতে পারলো যে, এটা তাদের কৃপণতা ও কুপরামর্শের পরিণাম ছাড়া কিছু নয়; গত রাতে তারা গরিব ও মিসকিন লোকদের বিরুদ্ধে তাদের হক নষ্ট করার জন্য এই পরামর্শ করেছিলো । তখন তারা আফসোস ও আক্ষেপের সঙ্গে তাদের দুর্ভাগ্যের অভিযোগ করতে শুরু করলো | আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করলো । কিন্তু সময় তো চলে গেছে এবং তারা তাদের কৃতকর্মের পরিণামও ভোগ করছে । এখন তাদের এই চিৎকার নিষ্ষল ও ব্যর্থ প্রমাণিত হলো । ব্যাখ্যা এটি দৃষ্টান্ত হোক বা বাস্তব ঘটনা হোক, পবিত্র কুরআনের তা বর্ণনা করার মধ্যে উপদেশ প্রদান ও ভীতি প্রদর্শনের যে-বিষয়টি নিহিত রয়েছে তা ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।