কাসাসুল কুরআন ৭ খণ্ড ৬ ৬৯ ফলে তাদের বিরুদ্ধে বিদ্রুপ ও উপহাসের পরিবেশ তৈরি করার মাধ্যমে একটি প্রতিষ্ঠিত ধর্মকে ধবংস করার আয়োজন চুড়ান্ত করা হয়। তখন উম্মতের বৃহৎ একটি গোষ্ঠী কোন শ্রেণির আলেম হক আর কোন শ্রেণির আলেম সু? তা তারা কুরআন-হাদিসের কষ্টিপাথর দিয়ে যাচাই না করে নিজস্ব অভিরুচি ও মতাদর্শের সঙ্গে সামাপ্স্যের মানদণ্ডে বাছ-বিচার করতে শুরু করে । উপরন্তু বিশেষ ব্যক্তি বা সদস্যের বিরোধিতার আবেগে উদ্বেলিত হয়ে সাধারণত উলামায়ে দীন'-কে তিরস্কারের টার্গেট বানানো হয়ে থাকে । অথচ তাদের অসম্মান ও অপমান করাটা প্রকৃত বিচারে 'দীনে হক'-এর শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহের পতাকা" বুলন্দ করার নামান্তর | যারা একাজ করবে, তারা সেই ইহুদিদের উত্তরাধিকারী হবে, যাদের কথা সুরা আলে ইমরানের ২০ নং আয়াতে বলা হয়েছে । ৩। আল্লাহর দয়া ও করুণা থেকে কারো কখনো নিরাশ হওয়া উচিত হবে না। কখনো এমনও হতে পারে যে, ইখলাসের সঙ্গে দোয়া করা সত্ত্বেও উদ্দেশ্য সাধিত হচ্ছে না, আদৌ এর অর্থ এ নয় যে, ওই ব্যক্তির ওপর থেকে আল্লাহর রহমতের দৃষ্টি উঠে গেছে । কেননা, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান। তার দৃষ্টিতে কখনও কখনও এটাও ধরা পড়ে যে, একজন ব্যক্তি যে জিনিসকে তার নিজের জন্য কল্যাণ মনে করে উঠে-পড়ে চাচ্ছে, তা পরিণতি ও ফলাফলের বিচারে তার জন্য চূড়ান্ত ক্ষতিকর হবে । অথচ সে তার সীমিত জ্ঞানের কারণে বিষয়টি এ মুহূর্তে বুঝতে পারছে না । অথবা প্রার্থিত জিনিসটির অবতরণে বিলম্ব ঘটলে তা ব্যক্তিবিশেষের কল্যাণের স্থলে গোটা গোষ্ঠীর জন্য কল্যাণকর হবে, যার কারণে আলুহই তার বিলম্ব চাচ্ছেন। অথবা তার চেয়েও উত্তম উদ্দেশ্যের জন্য এটিকে কুরবান করে দেয়া হয়। এমন অনেক প্রজ্ঞা ও কল্যাণ অন্তরালে থেকে যায়। যা মানবচোখে গোচরীভূত হয় না । কাজেই শেষ কথা হলো, নৈরাশ্য ও হতাশা আল্লাহর দরবারে অত্যন্ত অপ্রিয় ও অপছন্দনীয় । ইরশাদ হয়েছে__ ৩১৮৪০ 4580 ১1461 0355৩094180 00555 'আর আল্লাহর আশিষ হতে তোমরা নিরাশ হয়ো না। কারণ কাফির সম্প্রদায় ব্যতীত অন্য কেউ আল্লাহর আশিষ হতে নিরাশ হয় না।' [সুরা ইউসুফ : আয়াত ৮৭) ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।