হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম & ৬৬ তক্ষণাৎ শিশুটির মুখ খুলে গেলো । সে কথা বলতে শুরু করলো এবং প্রথমে খোদাওয়ান্দের প্রশংসা করলো 1৯ তাঁর সাধারণ জীবন যাপন সম্পর্কে মাত্তার ইঞ্ভ্রিলে এসেছে__ “ইউহানরনা উটের পশমের তৈরি পোষাক পরতেন । চর্মনির্মিত কোমরবন্ধনী কোমরে বাধতেন । তার আহার ছিলো, টিডিত ও জংলি মধু "৮ তার দীনের প্রচার ও প্রসার প্রসঙ্গে ইউহান্নার ইঞ্জিলে এসেছে__ “ইউহান্নার সাক্ষ্যের বিবরণ হলো, যখন ইহুদিরা জেরুজালেম থেকে “কাহিন' ও 'লাওয়া' পাঠিয়ে তাদের মাধ্যমে তাকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি কে? তখন তিনি স্বীকার করলেন। অস্বীকার করলেন না। তিনি বরং স্বীকারোক্তি দিলেন, আমি তো মসিহ নই | তারা তীকে জিজ্ঞেস করলো, তাহলে তুমি কে? তুমি কি ইলিয়া? তিনি বললেন, আমি ইলিয়া নই । তারা জিজ্ঞেস করল, তুমি কি সেই নবী (অর্থাৎ সেই প্রতীক্ষিত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)? তিনি বললেন, আমি তা নই । তৎপর তারা তাকে বললো, তাহলে তুমি কে? আমাদেরকে যারা পাঠিয়েছেন, তাদের কাছে আমরা যেনো উত্তর জানাতে পারি যে, তুমি নিজের সম্পর্কে কী দাবি করো । তিনি বললেন, আমার সম্পর্কে ইয়াসইয়াহ নবী বলেছেন, আমি জঙ্গলে আহ্বানকারীর সেই আওয়াজ যে, তোমরা খোদাওয়ান্দের পথ সোজা করো 1" লুকার ইঞ্জিলে এ কথা এসেছে__ “সেসময় জঙ্গলে যাকারিয়ার ছেলে ইউহান্নার ওপর খোদাওয়ান্দের বাণী নেমে এলো | তিনি জর্ডানের তীরবর্তী সমস্ত অঞ্চলে গিয়ে পাপ থেকে মার্জনা পেতে ব্যাপটিস্টার আহবান জানাতেন ৷ যেমনটি ইয়াসইয়াহ নবীর বাণীর পুস্তিকায় লেখা আছে যে, “জঙ্গলের মাঝে চিৎকারকারীর এই চিৎকার আসছে যে, খোদাওয়ান্দের পথ তৈরি করো, তার রাস্তা সোজা করো ।"৯ ৭৯, লুকা, . অধ্যায় : ১, আয়াত : ৫৯-৬৫ ১০. অধ্যায় : ৩, আয়াত : ৪-৫ ৯১. অধ্যায় : ১, আয়াত : ১৯-২৩ ৯২. লৃকা, অধ্যায় : ৩, আয়াত : ২-৫ ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।