কাসাসুল কুরআন ৭ খণ্ড €ঙ ৬৫ “তৎপর যখন আমি দ্বিতীয় আকাশে পৌঁছি তখন দেখলাম, ইয়াহইয়া ও ঈসা আ. অবস্থান করছেন । তারা পরস্পরে খালাতো ভাই । জিবরিল আ. আমাকে বললেন, এরা হলেন, ইয়াহইয়া ও ঈসা । তাদেরকে সালাম করুন । আমি সালাম নিবেদন করলাম । তারা দু-জনের উত্তর করলেন এবং একসঙ্গে বললেন, স্বাগতম হে নেক ভাই ও হে মহান নবী 1 যাকারিয়া আ.-এর জীবনীতে এ কথা প্রমাণিত হয়েছে যে, ইয়াহইয়া আ.- এর জননী ঈশা" [আল-ইয়াশা] ও মারইয়াম আলাইহাস সালামের জননী “হান্নাহ' পরম্পরে সহদোরা বোন ছিলেন । মিরাজের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহইয়া ও ঈসা আ.-কে খালাতো ভাই বলেছিলেন প্রচলিত রূপক অর্থের ভিত্তিতে | সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের রূপক অর্থ গ্রহণের বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত | কেননা, মায়ের খালাকে সম্ভতানও খালা ডেকে থাকে । আহলে কিতাবদের দৃষ্টিতে হযরত ইয়াহইয়া আ. ইতোপূর্বে লুকার ইঞ্ভ্রিল থেকে আমরা ইয়াহইয়া আ. সম্পর্কে কয়েকটি উদ্ধৃতি নকল করেছি । আসল ঘটনা হলো, ইহুদিরা তাদের দুষ্ট মনোবৃত্তির ধারাবাহিকতা এখানেও অব্যাহত রেখেছে । সে মুতাবেক তারা তাকে নবী স্বীকার করে না । কিন্ত খ্রিস্টানরা তাকে শুধু “ইয়াসু মাসিহের সংবাদবাহক' বলে স্বীকার করে এবং তার পিতা যাকারিয়া আ.-কে শুধু “কাহিন' মেনে থাকে । আহলে কিতাব তার নাম “ইউহান্না' বলে । হতে পারে, 'ইয়াহইয়া'- এর অনুবাদ হিকু ভাষায় “ইউহান্না' হবে অথবা হিকু ভাষার “ইউহান্না' শব্দটি আরবিতে "ইয়াহইয়া" উচ্চারণ ধারণ করেছে । লুকার ইঞ্জিলেও পবিত্র কুরআনের এ কথার সমর্থন পাওয়া যায় যে, তার পূর্বে তার পরিবারের কারো এ নাম ছিলো না। এ কারণে পরিবারের লোকেরা এ নাম শুনে বিস্ময় প্রকাশ করেছে__ “আর অষ্টম দিনে লোকেরা শিশুটির খতনা করতে এসে তার পিতার নামের অনুরূপ "যাকারিয়া" নাম রাখলো । কিন্ত্র তার জননী বললেন, না, এ নাম নয় । বরং তার নাম ইউহান্না রাখা হোক | লোকেরা বললো, তোমার বংশে কারো তো এ নাম নেই | তখন তারা তার পিতা যাকারিয়াকে ইশারায় বললো, আপনি শিশুটির কী নাম রাখতে ইচ্ছক । তিনি একটি কাষ্ঠফলক আনতে বললেন । সেখানে তিনি লিখলেন, তার নাম ইউহান্না। সবাই বিশ্মিত হয়ে পড়লো । কাসাসুল কুরআন (৭ম) -৫ ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।