হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম €ঙ ৬৪ করা হয়েছিলো | এক্ষেত্রে উভয় মতই পাওয়া যায় । মজার বিষয় হলো, উভয় বর্ণনার সনদের উৎস ওয়াহাব বিন সুনাব্বিহ | ওয়াহাবের এক বর্ণনায় এসেছে, ইহুদিরা হযরত ইয়াহইয়া আ.-কে হত্যার পর যাকারিয়া আ.-এর দিকে খুনে মনোবৃত্তি নিয়ে ধাবিত হয়। তাদেরকে ছুটে আসতে দেখে হযরত যাকারিয়া আ. আত্মরক্ষার্থে পালিয়ে যান । এসময় তিনি সামনে একটি গাছ দেখতে পান । তিনি গাছটির ফোকরের ভেতর ঢুকে পড়েন। পশ্াদ্ধাবনকারী ইহুদিরা তাকে সেখান থেকে বের না করে গাছের ওপর করাত চালিয়ে দেয় । যখন তাদের করাত হযরত যাকারিয়ার খুব কাছে চলে আসে তখন তার ওপর আল্লাহর ওহি অবতীর্ণ হয়। সেখানে তাকে বলা হয়, আপনি যদি সামান্যতম আর্তনাদ করেন, উহ্-আহ্ করেন তাহলে আমি এই পৃথিবী এখনই ধ্বংস করে ফেলবো । আর যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে আমিও এই ইহুদিদের ওপর এখনই আমার গযব নাধিল করবো না। হযরত যাকারিয়া আ. ধৈর্যধারণ করলেন । উহ শব্দটি পর্যন্ত করলেন না। ইহুদিরা গাছের সঙ্গে সঙ্গে তাকেও দ্বিখগ্ডিত করে ফেললো 1? সেই ওয়াহাব বিন মুনাব্বিহর অপর একটি বর্ণনায় এসেছে যে, গাছের ওপর করাত চালানোর ঘটনাটি হযরত শাইয়া আ.-এর সঙ্গে ঘটেছিলো । হযরত যাকারিয়া আ. শহীদ হন নি, তিনি স্বাভাবিকভাবে ইন্তিকাল করেছিলেন 1৮ মোটকথা, প্রসিদ্ধ অভিমত এটাই যে, তাকেও য়াহুদিরা শহীদ করেছিলো । তবে কোথায় কিভাবে শহীদ করা হয়েছিলো, সেসম্পর্কে বলার মতো কথা একটাই যে, আল্লাহই প্রকৃত অবস্থা সম্পর্কে সম্যক অবগত । মিরাজ রজনীতে হযরত ইয়াহইয়া আ. বুখারি রহ. হযরত ইয়াহইয়া আ.-এর আলোচনায় শুধু মি'রাজের হাদিসের ওই অংশটি নকল করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে তার দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করার কথা এসেছে। বর্ণনায় এসেছে__ পে 1১৯: ০৬ 01 ৮১৯৪ জো 109 ১০৬৮৯ ৪ ০৮০ 63 ৮৯০০ 2 এ ৯1১০৯ ০০ ৮ ০৮9 ভাসি ০৮০ ৬৮০) ৫; তাফসিরে ইবনে কাসির : ২/৫২ ৭৮. তাফসিরে ইবনে কাসির : ২৫২ ফএঘাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।