হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ৬ ৬২ অভিমত হলো, বাইতুল মুকাদ্দাসের ভেতর হায়কাল ও কুরবানীর স্থলের মধ্যবর্তী স্থানে হয়েছে । এখানে ৭০ হাজার নবীকে শহীদ করা হয়েছিলো । শামার বিন আতিয়্যাহ থেকে সুফয়ান সাওরি রহ. উল্লিখিত অভিমত নকল করেছেন ।%৩ হযরত সাঈদ ইবনুল মুসায়্যিব থেকে আবু ওবায়দাহ কাসিম বিন সাল্লাম নকল করেছেন যে, তাকে দামেশকে শহীদ করা হয়েছিলো । সেখানেই বুখতেনাস্সারের ঘটনাও সংঘটিত হয়েছিলো | ইবনে কাসির রহ. বলেন, এ অভিমত সহিহ হওয়ার জন্য আত্মা ও হাসান রহ.-এর সেই অভিমত স্বীকার করতে হবে, যেখানে তারা বলেছেন, বখতে নসর ঈসা আ.-এর সমকালীন ছিলো 15 ইতোপূর্বে আমরা প্রমাণিত করেছি যে, নির্ভরযোগ্য ও বিশুদ্ধ এতিহাসিক সাক্ষ্যের আলোকে উল্লিখিত অভিমত ভুল | কেননা, হযরত ঈসা আ.-এর কয়েক শতাব্দী পূর্বে বখতে নসর অতিক্রান্ত হয়েছে । ব্যাপারটি খোদ ইবনে কাসির রহ. বাইতুল মুকাদ্দাসের ধবংসযজ্ঞ ও হযরত উযায়ের আ.-এর ঘটনায় স্বীকারও করেছেন । দ্বিতীয়ত যদি ওই অভিমত মেনে নেয়া হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে একথাগুলোও মেনে নিতে হবে যে, প্রথমত হযরত ঈসা আ. সর্বশেষ ইসরাইলি নবী নন। দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার মধ্যে কোনো “ওহির সাময়িক বিরতি'-এর সময়ও অতিবাহিত হয় নি। এ সময় আরমিয়াহ, হিযকিল, উযায়ের ও দানিয়াল আ. প্রমুখ ইসরাইলি নবী, যারা সর্বসম্মতিক্রমে বখতে নরস ও তৎপরবত্তীকালে 'বাবেল' নগরীতে বন্দী ছিলেন, তাদের প্রত্যেকে হযরত ঈসা আ.-এর পর আগমন করেছেন। অথচ এ দুটি দাবি তাওরাত, এতিহাসিক সাক্ষ্য ও ইসলামি রেওয়ায়েতের সামষ্টিক বর্ণনার সম্পূর্ণ পরিপন্থী । কাজেই তা ভুল ও প্রত্যাখ্যাত | অবশ্য এতুটুক তথ্য হযরত ইয়াহইয়া আ.-কে বাইতুল মুকাদ্দাসে নয়, বরং দামেশকে শহীদ করা হয়েছিলো- ইবনে আসাকিরের সেই রেওয়ায়েতের মাধ্যমেও সমর্থন পায় যা তিনি ওয়ালিদ বিন মুসলিমের সনদে নকল করেছেন যে, যায়দ বিন ওয়াকেদ বলেন, দামেশকে যখন সাকাসিকার স্তম্তের নিচে একটি মসজিদ পুননির্মাণ করা হয় তখন আমি নিজের চোখে দেখেছি যে, পূর্বদিকে মেহরাবের কাছে একটি পিলার খোদাই ৫১ তারিখে ইবনে কাসির : ২/৫৫ £*. তারিখে ইবনে কাসির : ২/৫৫ ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।