Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৬১ হালাল নও | যতক্ষণ না তোমার অন্যত্র বিয়ে না হয় । এ অবস্থাতেই মহান আল্লাহর গযব নেমে এলো এবং সেই নারী মাথাসহ গোটা দেহ মাটির নিচে ধসে গেলো । সেই বর্ণনায় এ ঘটনাও বর্ণিত রয়েছেযার কারণে গোটা বর্ণনাটিই অযৌক্তিক হয়ে পড়ে যে, হযরত ইয়াহইয়া আ.-এর দ্বিখণ্ডিত দেহ থেকে দামেশক জয় করে সেখানকার ৭০ হাজার ইসরাইলিকে হত্যা করে রক্তের নদী বইয়ে দেয়, তখনও সেই রক্তের ফিনকি বেরোচ্ছিলো | তখন হযরত ইয়ারমিয়াহ আ. এসে সেই রক্তকে সম্বোধন করে বলেন, হে রক্ত, তুমি কি এখনও প্রশান্ত হবে না? আল্লাহপাকের কত মাখলুক ধ্বংস হয়ে গেছে। এখন তুমি শাস্ত হয়ে যাও। এ কথা শোনার পর সেই রক্তের স্রোত বন্ধ হয় ।৫২ হাফেয ইবনে হাজার উল্লিখিত ঘটনাটি নকল করার পর বলেন, এই গল্পের আসল হলো, হাকেমের একটি রেওয়ায়েত, যা তিনি মুসতাদরাকে নকল করেছেন। রেওয়ায়েতের সেই অংশটি যদি ইতিহাসের কোনো প্রাথমিক ছাত্রও শুনে তাহলে সে তা প্রত্যাখ্যান করতে দ্বিতীয়বার ভাববে না । কারণ হলো, এ কথা দিবালোকের মতো স্পষ্ট যে, হযরত ঈসা আ.-এর কয়েক শতাব্দী পূর্বে বুখতেনাস্সার অতিবাহিত হয়েছে । তাহলে ইয়াহইয়া আ.-এর ঘটনার সঙ্গে সেটিকে জোড় দেওয়া কীরূপে সঠিক হয়? আশ্চর্যের বিষয় হলো, হাফেয ইবনুল আসাকির ও হাফেয ইমাদুদ্দিন ইবনে কাসিরের মতো তীক্ষ সমালোচক কীভাবে সেটি নকল করার পর কোনো মন্তব্য করলেন না! দ্বিতীয় বিষয় হলো, উলখিত রেওয়ায়েতে যে পরিমাণ বিস্ময়ভরা আশ্চর্যজনক একাধিক ব্যাপার এসেছে, তা সুস্পষ্ট 'নস' (অকাট্য বর্ণনা]-এর প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য হতে পারে না । অথচ হাকেমের সেই বর্ণনাটি সনদ ও দিরায়াত (সনদের মান ও ভাষ্যে মান] উভয় মানদণ্ডেই আপত্তিজনক । শাহাদাতের স্থল হযরত ইয়াহইয়া আ.-কে কোন স্থান শহীদ করা হয়? ইতিহাস ও জীবনচরিত লেখকগণের মধ্যে বিষয়টি নিয়ে মতভেদ রয়েছে । একটি ৫২. আল বিদায়া ওয়ান নিহায়া : ২/৫৫ ফএঘাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।