Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড গু ৫৩ এর থেকে বুঝে আসে, হযরত ইয়াহ্‌ইয়া আ. হযরত ঈসা আ. থেকে ছয় মাসের বড় ছিলেন । ইয়াহ্‌ইয়া আ.-এর জন্য যাকারিয়া আ. দোয়া করেছিলেন, সে যেনো পৃতঃপবিত্র সন্তান হয় । কুরআন জানিয়েছে যে, মহান আল্লাহ তার প্রার্থনা শুনেছিলেন । তাইতো হযরত ইয়াহ্‌ইয়া আ. ছিলেন অসাধারণ খোদাভীরু, দুনিয়ার প্রতি নির্মোহ ও শ্রেষ্ঠতম সঙ্জন ব্যক্তিত্বের অধিকারী | তিনি জীবনে বিয়ে করেন নি । তার মনে কখনো কোনো পাপকাজের বাসনা জাগে নি। শ্রদ্ধেয় জনকের মতো তিনিও ছিলেন মহান আল্লাহর সম্মানিত নবী | আল্লাহ তাকে শৈশবেই জ্ঞানী ও প্রজ্ঞাবান বানিয়েছিলেন ৷ তার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব ছিলো, তিনি হযরত ঈসা আ.-এর আগমনের সুসংবাদ দিতেন এবং তার আগমনের পূর্বে হেদায়েতের জন্য ভূপৃষ্ঠকে উপযুক্ত ও সমতল বানিয়েছিলেন । কুরআনে ইরশাদ হয়েছে__ ০০০ 4০ 484 এ ভা 2০2 3 ৩ ১3 % 45 98 0250 055511৮৮522 0529 “যখন তিনি কামরার ভেতরে নামাযে দাড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাকে ডেকে বললেন যে, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহ্ইয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি আল্লাহ ও তার বান্দাদের চোখে প্রিয় হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না। তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন ।' [সুরা আলে ইমরান: আয়াত ৩৯] উল্লিখিত আয়াতে -২. [সাইয়িদ] শব্দের কী অর্থ? সিরাতের বিভিন্ন কিতাবে অনেকগুলো অর্থ পাওয়া যায় | যেমন, ধৈর্যশীল, জ্ঞানী, ধর্মীয় বিধানাবলির পণ্ডিত, দীন-দুনিয়ার নেতা, সন্ত্ান্ত, খোদাভীরু, আল্লাহর প্রিয় ও মনোনীত | যেহেতু শেষ অর্থটির মধ্যে পূর্বের সমস্ত অর্থ পাওয়া যায়, এ কারণে আয়াতের অনুবাদের ক্ষেত্রে আমরা সেটিকেই চয়ন করেছি 1৯ তদ্রপ ১০৮ [হাসুর] শব্দেরও অনেকগুলো অর্থ পাওয়া যায়। 'যে ব্যক্তি নারীর সংস্পর্শে যায়নি", “যে ব্যক্তি সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত এবং যার মনে গুনাহের বাসনা জাগে নি', 'যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণে সমর্থ ও মনের কামনাকে দযন করতে সক্ষম' 18৪ "৩, তাফসিরে ইবনে কাসির : ২/৩৬১ £৪, তাফসিরে ইবনে কাসির : ২/৩৬১ ফএঘাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।