Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ঙ ৪৭ নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না। তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন। তিনি বললেন, হে পালনকর্তা, কেমন করে আমার পুত্র-সন্তান হবে, আমার যে বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও যে বন্ধ্যা । বললেন, আল্লাহ এমনিভাবেই যা ইচ্ছে করে থাকেন । তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমার জন্য কিছু নিদর্শন দাও । তিনি বললেন, তোমার জন্য নিদর্শন হলো, তুমি তিন দিন পর্যন্ত কারো সঙ্গে কথা বলবে না। তবে ইশারা ইঙ্গিত করতে পারবে এবং তোমার পালনকর্তাকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকবে আর সকাল- সন্ধ্যা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে ।' [সুরা আলে ইমরান : আয়াত ৩৮-৪১] ১। সুরা আলে ইমরান ও সুরা মারইয়ামে এসেছে, যখন যাকারিয়া আ.-কে হযরত ইয়াহইয়া আ.-এর সুসংবাদ দেয়া হয়, তখন তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন যে, যখন আমি দুর্বল হয়ে পড়েছি, আমার স্ত্রী বন্ধ্যাত্বের শিকার, তখন কী করে এই সুসংবাদ বাস্তবায়িত হবে? শাহ আবদুল কাদির রহ. এ প্রসঙ্গে চমৎকার কথা বলেছেন, “দুষ্প্রাপ্য ও অভিন্ন জিনিস চাওয়ার সময় বিস্মিত হন নি; কিন্তু যখন শুনলেন যে, পেতে যাচ্ছেন, তখন বিস্ময় জেগেছে ।' আমরা ইতোপূর্বে একাধিকবার আলোচনা করেছি যে, আল্লাহর নিঃসীম শক্তির ব্যাপারে সন্দিহান হয়ে আম্বিয়া আলাইহিমুস সালাম এ জাতীয় প্রশ্ন করতেন না। বরং তাদের উদ্দেশ্য হতো, আপনার এই কুদরতের চমৎকারিত্ব কীভাবে, কেমন করে অস্তিত্ব লাভ করে, এটি যদি বলে দেয়া হতো, তাহলে ভালো হতো । কিন্তু যেহেতু প্রশ্রের বাহ্যিক অবস্থাদৃষ্টে মনে হতো, তারা বুঝি বিষয়টির সংঘটন নিয়ে সন্দেহের শিকার, -এ কারণে আল্লাহর চিরস্তন নীতি হলো- প্রথমে বিষয়টির ঠিক সেই পদ্ধতিতে উত্তর দেয়া হতো, যাতে তারা সতর্ক ও সচেতন হন । যদিও মানবিক বোধের বিচারে তাদের সেই প্রশ্ন পাকড়াও করার মতো নয়, কিন্ত তাদের অতুযুচ্চ মর্যাদার সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ নয়। এভাবে যে, আপনি আল্লাহর এত নিকটতম বান্দা হওয়া সত্তেও কী করে এ জাতীয় ব্যাপারে বিস্ময় প্রকাশ করছেন! হযরত শাহ আবদুল কাদির রহ. তার অতিসংক্ষিপ্ত দুটি বাক্যে সেদিকেই ইশারা করেছেন । এরপর মহান আল্লাহ প্রশ্নের অন্তর্নিহিত মর্মের দিকে তাকিয়ে প্রকৃত যে উত্তর প্রাপ্য; সেটাও অবশ্যই জানিয়ে দিতেন। ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।