হযরত যাকারিয়া আলাইহিস সালাম গ ৪8৪ তিনি অবশ্যই আমার ওপরও দয়া ও অনুগ্রহ করবেন । তাই তিনি মহান আল্লাহর কাছে মিনতিভরা প্রার্থনা করলেন, “হে আমার প্রভু, আমি একা । আমার উত্তরসূরির মুখাপেক্ষী । যদিও আপনার মহান সত্তা-ই আমার প্রকৃত ওয়ারিস | হে আমার প্রভু, আমাকে পবিভ্র সন্তান দান করুন । আমি বিশ্বাস করি যে, আপনি মুখাপেক্ষীর দোয়া অবশ্যই কবুল করে থাকেন ।' একজন নবীর দোয়া তাও আবার নিজের ব্যক্তিগত কোনো প্রয়োজন নিয়ে নয়; বরং স্বজাতির হেদায়েতের প্রয়োজনে হাত তুলেছেন- সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেলো । হযরত যাকারিয়া যখন হাইকালে (উপাসনাগৃহ) ইবাদতে নিমগ্ন তখন আল্লাহর এক ফেরেশতা তার সামনে হাজির হলেন । তিনি সুসংবাদ দিলেন, তোমার এক ছেলে হবে | তার নাম রাখবে, ইয়াহইয়া ৷ সুসংবাদটি শুনে হযরত যাকারিয়া আ. খুবই খুশি হলেন । তিনি বিস্ময়ভরে জিজ্ঞেস করলেন, এ সুসংবাদ কীকরে পূর্ণ হবে? অর্থাৎ আমি কি যৌবন ফিরে পাবো না-কি আমার স্ত্রীর বন্ধ্যাত্ব দূর হয়ে যাবে | ফেরেশতা উত্তরে বললেন, আমি আপনাকে শুধু এতটুকুই বলতে পারবো যে, অবস্থা যা-ই হোক না কেনো; আপনার অবশ্যই ছেলে হবে । কেননা, আল্লাহর সিদ্ধান্তে নড়চড় হয় না। আপনার আল্লাহ বলেছেন, এটি তার পক্ষে খুবই সহজ । অর্থাৎ আমি এর জন্য আমার ইচ্ছেমাফিক যে কোনো পথই অবলম্বন করতে পারি । আমি কি তোমাকে শূন্য থেকে সৃষ্টি করি নি? তখন যাকারিয়া আ. আল্লাহর দরবারে নিবেদন করলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো নিদর্শন প্রদান করুন, যার মাধ্যমে অবগতি লাভ করা যাবে যে, সুসংবাদটি অস্তিত্বের আকার ধারণ করেছে । আল্লাহ বললেন, আলামত হলো, যখন তুমি দেখবে যে, তিন দিন পর্যস্ত কথা বলতে পারছো না, সবকাজ ইঙ্গিতে আদায় করতে হচ্ছে তখন তুমি বুঝে নেবে যে, তোমার সুসংবাদ অস্তিত্বের দিকে পথ ধরেছে । কিন্তু সেই দিনগুলোতে তুমি আল্লাহর তাসবিহ, তাহলিলে খুব বেশি মগ্ন থাকবে । যখন ওই সময় ঘনিয়ে এলো তখন হযরত যাকারিয়া আ. আল্লাহর স্মরণে আরো বেশি নিমগ্ন হয়ে পড়লেন । এর কারণ হলো, হযরত ইয়াহইয়া আ.-এর জন্মের সুসংবাদ পেয়ে যেভাবে হযরত যাকারিয়া আ. খুবই উৎফুল্ ও উল্লসিত হয়েছিলেন তেমনি এটি বনি ইসরাইলিদের জন্যও নিয়ে এসেছিলো ভীষণ আনন্দের উপলক্ষ্য । এভাবে যে, হযরত যাকারিয়া আ. এতদিনে সত্যিকার অর্থে একজন উপযুক্ত স্থলাভিষিক্ত এবং তার জ্ঞান, প্রজ্ঞা ও নবুওতের প্রকৃত উত্তরসূরি পেতে চলেছেন । ফএঘাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।