কাসাসুল কুরআন ৭ খণ্ড € ৪৩ “যখনই যাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন । জিজ্ঞেস করতেন_ “মারইয়াম, কোথা থেকে এসব তোমার কাছে এলো? তিনি বলতেন, “এসব আল্লাহর নিকট থেকে আসে । আল্লাহ যাকে ইচ্ছে বেহিসেব রিযিক দান করেন ।' [সুরা আলে ইমরান : আয়াত ৩৭] নাখয়ি রহ. উল্লিখিত আয়াতের ও) শব্দের তাফসিরে বলেছেন, যাকারিয়া আ. মারইয়াম আলাইহাস সালামের কাছে অমৌসুমি ফল রাখা পেতেন | যাকারিয়া আ.-এর কোনো সন্তান ছিলো না। তিনি অনুভব করতেন যে, আমি সন্তানের দৌলত থেকে বঞ্চিত; কিন্তু তিনি এর চেয়ে বেশি চিন্তা করতেন এ নিয়ে যে, আমার পরিবার ও সুহৃদদের মধ্যে এমন যোগ্য কেউ নেই, যে আমার পরে বনি ইসরাইলের পথ দেখানোর দায়িত্ব পালন করতে সমর্থ হবে । সুতরাং আলাহ যদি আমার ওঁরসে এমন কোনো নেককার সৎ ছেলে সৃষ্টি করতেন তাহলে আমি প্রশাস্তি বোধ করতাম যে, আমার পরে বনি ইসরাইলের পথপ্রদর্শনের দায়িত্ব পালন করার মতো যোগ্য উত্তরসূরি আছে ০ কিন্তু যেহেতু তাঁর বয়স ইবনে কাসির রহ.-এর বর্ণনা অনুযায়ী ৭৭ বছর, সা'লাবির বর্ণনা অনুসারে ৯০ বা ৯২ অথবা ১২০ বছর হয়ে গেছে,০ অপরদিকে তার স্ত্রী বন্ধ্যাত্ের শিকার, এ কারণে বাহ্যিক উপকরণের দিকে তাকিয়ে তিনি নিরাশ হয়ে পড়েছিলেন যে, এখন আর সস্তান জন্ম নেয়ার কোনো সম্ভাবনা নেই। দেখলেন আর তিনি এ কথা জানতেন যে, এগুলো হলো মারইয়ামের প্রাতি মহান আল্লাহর দয়া ও অনুকম্পা তখন সঙ্গে সঙ্গে তার মনের ভেতর এ আবেগ উলে উঠলো যে, মারইয়ামকে যে মহান সত্তা এভাবে বিনা মৌসুমে ফল দিতে পারেন, তিনি কি আমাকে বর্তমান হতাশাব্যগ্রক অবস্থায় জীবনের ফল (সন্তান) দিতে পারেন না? কাজেই আমার হতাশা সম্পূর্ণ ভুল । নিঃসন্দেহে যে মহান সত্তা মারইয়ামের ওপর দয়া ও অনুগ্রহ করেছেন ২. তাফসিরে ইবনে কাসির : ২/৩৬০ ৩১. ফাতন্থল বারি : ৬/৩৬৪ ৩৭ আল বিদায়া ওয়ান নিহায়া : ২/৪৯ ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।