Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

হযরত উযায়ের আলাইহিস সালাম গ ৩৪ করেছেন। তারই পাশ্ববর্তী একটি গ্রাম “সায়েরাবাদ'-এ তীর ইস্তিকাল হয়েছিলো ।২১ অন্য এক স্থানে তিনি লিখেছেন, কিছু কিছু বাণীতে পাওয়া যায় যে, তার কবর দামেশকে অবস্থিত ।২২ শিক্ষা ও উপদেশ হযরত উযায়ের আ.-এর ঘটনাবলিকে নেহায়েত-ই গল্প মনে না করে যারা এঁতিহাসিক বাস্তবতা মনে করেন, নিঃসন্দেহে তারা সেখানে পাবেন অনেক গুরুতৃপূর্ণ শিক্ষা ও নসিহতের খোরাক । নিমে তার কয়েকটি পেশ করা হলো- ১। একজন মানুষ উন্নতি করে সর্বোচ্চ শিখরে উন্নীত হতে পারে, সে আল্লাহর খুব কাছে চলে যেতে পারে, কিন্তু তার সর্বশেষ পরিচয় একটাই “আল্লাহর বান্দা' | সর্বোচ্চ শিখরে উন্নীত হওয়ার অর্থ এ নয় যে, সে আল্লাহর ছেলে হয়ে গেছে । কেননা, আল্লাহ তাআলার সম্তা একক, অদ্বিতীয় ৷ পিতা-পুত্রের বন্ধন থেকে তিনি পবিত্র । তিনি এর অনেক উধের্বে। এখন যদি কোনো সম্মানিত ব্যক্তি থেকে এমন কোনো কাণ্ড ঘটে, যা পরিচয় দিয়ে চিৎকার বলে ওঠে, আরে, তিনি তো খোদার অবতার [মানবরূপী খোদা] বা তার বৎস । তারা ভেবে দেখে না যে, এ সকল ঘটনা খোদায়ি শক্তির মাধ্যমে “নিদর্শন' স্বরূপ তার হাতে প্রকাশ পেয়েছে । এতে তার কোনো নিজস্ব হাত নেই | এর কারণে তিনি খোদা হতে পারেন না, বা তার ছেলেও হাতে পারেন না। বরং তিনি আল্লাহর একজন কাছের বান্দা মাত্র । আল্লাহ তার বিশেষ জরুরি নীতি প্রয়োগ করে তার সততার প্রমাণ হিসেবে, তার সমর্থনে প্রকাশ করেছেন । নয়তো আল্লাহর অন্যান্য বান্দা যেভাবে আল্লাহর সামনে অক্ষম, তিনিও এর ব্যতিক্রম নন। পবিত্র কুরআন বিভিন্ন স্থানে উল্লিখিত বিষয়টিকে স্পষ্টভাবে ব্যক্ত করেছে। উদ্দেশ্য একটাই | তা হলো, আমাদেরকে উল্িখিত ভ্রান্ত বিশ্বাস থেকে কঠোরভাবে নিরাপদ রাখা । ২. আল বিদায়া ওয়ান নিহায়া : ২/৪৫ ২২. আল বিদায়া ওয়ান নিহায়া : ২/৪৩ ফএঘাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।