Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৬ ৩১ বিশ্বাসের পেছনে এ দলিল দিয়েছে যে, মুসা আ. যখন আমাদেরকে তাওরাত এনে দেন তখন সেটি একটি কাষ্ঠফলকে লেখা ছিলো । কিন্তু উযায়ের আ. কোনো ধরনের কাষ্ঠফলক বা তক্তা বা লিখিত কাগজ ছাড়াই প্রতিটি অক্ষর তার বক্ষের ভেতরের কাষ্ঠফলক থেকে আমাদের সামনে নকল করে দিয়েছেন। তিনি আল্লাহর বস ছিলেন; বলেই এটি করতে পেরেছেন ।** নাউযুবিল্লাহ ৷ মহান আল্লাহ এর থেকে পবিত্র ৷ এটি মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় । একটি সংশয়ের উত্তর ইহুদিরা হযরত উযায়েরকে আল্লাহর বৎস দাবি করে, পবিভ্র কুরআনের উল্লিখিত ঘোষণার ওপর বর্তমান সময়ের কতিপয় ইহুদি আলেম আপত্তি পেশ করে । তারা বলে, আমরা তো উযায়েরকে আল্লাহর বৎস মানি না। কাজেই কুরআনের এই ঘোষণা ভুল । আসল কথা হলো, সত্যকে গোপন করা ও মিথ্যার চাদরে নিজেকে আবৃত করে উপস্থাপন করা ইহুদিদের চিরকালীন অভ্যাস । বর্তমানের ইহুদি পণ্ডিতরাও এর ব্যত্যয় ঘটায় নি। তাদের উল্লিখিত আপত্তিও সেই সত্যকে গোপন করার ভিত্তিমলের ওপর প্রতিষ্ঠিত । যেসব লোক পৃথিবীর প্রচলিত ধর্মসমূহের ওপর গবেষণা করেছেন, যারা বিভিন্ন ইসলামি দেশ ভ্রমণ করেছেন এবং যাদের পড়াশুনা রয়েছে; তাদের প্রত্যেকেই জানেন যে, আজও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে আল্লাহর ছেলে বিশ্বাস করে থাকে । তারা রোমান ক্যাথলিক খিিস্টানদের মতো তার মূর্তি বানিয়ে তাকে ঈশ্বরের মতো পূজা দিয়ে থাকে । হযরত উযায়ের আলাইহিস সালাম-এর জীবনী সিরাত ও ইতিহাসের গ্রস্থাবলিতে হযরত উযায়ের আ.-এর পবিভ্র জীবনী সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যায় না। এমনকি তাওরাতসমষ্টির আযরা পুস্তিকায়ও খোদ তার জীবনীর ওপর বিশদাকারে আলোকপাত করা হয় নি। পুস্তিকাটির সিংহভাগ আলোচনা বাবেলের বন্দিদশা ও তৎসংশ্লিষ্ট বিবরণ সম্বলিত | অবশ্য তাওরাত, ওয়াহাব ইবনে মুনাব্বিহ ও কা'ব ১». প্রাপ্তক্ত : ২/৪৬ ফএসাড/,21100119.0010)

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।