Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ 95
📝 Text 📖 PDF

হযরত উযায়ের আলাইহিস সালাম ঙ ২২ কীরূপে আল্লাহ একে জীবিত করবেন? তৎপর আল্লাহ তাকে একশো বছর মৃত রাখলেন । পরে তাকে পুনজজীবিত করলেন । আল্লাহ বললেন, তুমি কত কাল অবস্থান করলে? সে বললো, এক দিন অথবা এক দিনেরও কিছু কম অবস্থান করেছি । তিনি বললেন, না, বরং তুমি একশো বছর অবস্থান করেছো । তোমার খাদ্রসামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ করো, তা অবিকৃত রয়েছে। আর তোমার গর্দভটির প্রতি লক্ষ করো, কারণ তোমাকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করবো | আর অস্থিগুলির প্রতি লক্ষ করো, কিভাবে সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দিই । যখন তা তার নিকট স্পষ্ট হলো তখন সে বলে উঠলো, আমি জানি যে, আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান ।' [সুরা বাকারা : আয়াত ২৫৯] উল্লিখিত আয়াতসমূহের তাফসিরকালে একটি প্রশ্ন সৃষ্টি হয় । ওই লোকটি কে যার সঙ্গে ঘটনাটি ঘটেছিলো? তার সবচেয়ে প্রসিদ্ধ উত্তর হলো, তিনি হলেন, হযরত উযায়ের আ. | আল্লাহ তাআলা তাকে আদেশ করেছিলেন, তুমি জেরুজালেম যাও | আমি স্থানটি দ্বিতীয়বার আবাদ করবো | তিনি সেখানে পৌঁছে দেখতে পেলেন, ধবংসস্তূপে পরিণত একটি নগরী মৃত পড়ে আছে। তখন মানবিক অনুভূতির প্রেক্ষিতে তিনি বলে ওঠলেন, এই মৃত বসতি দ্বিতীয়বার কীকরে জীবন পাবে? তিনি মনের ভেতর সংশয় নিয়ে এই মন্তব্য করেন নি, বরং চরম বিস্মিত ও হয়রান হয়ে প্রাণের এমন উপকরণ খুঁজছিলেন যার মাধ্যমে আলাহ তাআলা তার অঙ্গীকার পূরণ করবেন । কিন্তু নিজ নির্বাচিত ও সুচয়িত বান্দা ও নবীর এমন কথা মহান আল্লাহর মনঃপৃত হয় নি। কেননা, আল্লাহ যখন দ্বিতীয়বার নগরীটিকে আবাদ করার ওয়াদা করেছেন; এতটুকু সংবাদই তার পক্ষে যথেষ্ট মনে করার দরকার ছিলো । যার প্রেক্ষিতে তীর সঙ্গে সেই ঘটনা ঘটে যার বিবরণ পূর্বের আয়াতে উল্লেখ করা হয়েছে । এরপর যখন শত বছরের মৃত জীবন কাটিয়ে তিনি পুনজীবন লাভ করেন, ততক্ষণে জেরুজালেম (বাইতুল মুকাদ্দাস) প্রাণচঞ্চল হয়ে উঠেছে। সালাম রা., কাতাদাহ, সুলাইমান, হাসান রহ. প্রমুখের অভিমত হলো, উল্লিখিত ঘটনা হযরত উযায়ের আ.-এর সঙ্গেই ঘটেছে ॥ * তাফসিরে ইবনে কাসির : ১/৩১ ও তারিখে ইবনে কাসির : ২/৪৩ ফএসাড/.21100119.0010)

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.