কুরআনে হযরত উযায়ের আ.-এর আলোচনা পবিত্র কুরআনে হযরত উযায়ের আ.-এর নাম শুধু সুরা তাওবাতেই এসেছে । বলা হয়েছে যে, ইহুদিরা তাকে আল্লাহর পুত্র বিশ্বাস করে। যেভাবে খ্রিস্টানরা হযরত ঈসা আ.-কে আল্লাহর পুত্র জ্ঞান করে থাকে । সুরা তাওবা ছাড়া পবিত্র কুরআনের অন্য কোথাও তীর নাম নিয়ে বৃত্তান্ত বা বিবরণ উল্লেখ করা হয় নি । ইরশাদ হয়েছে__ ৃ ১:0১64454076555144501 91540751614 ৩9389150866 03৩৫1১58 5১০7 ০৮১৬৮১%৪ ইহুদিরা বলে, উযায়র আল্লাহর পুত্র । খৃস্টানগণ বলে, মসিহ আল্লাহর পুত্র । এটি তাদের মুখের কথা । পূর্বে যারা কুফরি করেছিলো তারা তাদের মতো কথা বলে । আল্লাহ তাদের ধবংস করুন । আর কোন দিকে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে ।" [সুরা তাওবা : আয়াত ৩০] অবশ্য সুরা বাকারায় একটি ঘটনা রয়েছে । একবার আল্লাহর কোনো এক সম্মানিত বান্দা নিজের গাধার ওপর চড়ে একটি বিধ্বস্ত জনপদের ংস্তূপের ওপর দিয়ে যাচ্ছিলেন । সেখানে কোনো বাড়িঘর বা লোক-জন ছিলো না। তবে মুছে যাওয়া বিভিন্ন চিহ্ন সাক্ষ্য দিচ্ছিলো একসময়ের কোলাহলমুখর জনবসতির স্মৃতিকথা । বুযুর্গ তখন এ দৃশ্য দেখে বিস্ময়ে ভাবতে লাগলেন যে, এই ধ্বংসস্তূপ এই বিধ্বস্ত বিরান জনপদ আবার কিভাবে আবাদ হবে? এই মৃত জনপদ আবার কিভাবে প্রাণ ফিরে পাবে? এখানে তো বাহ্যিকভাবে কোনো কার্ধকারণ দেখতে পাচ্ছি না । সেই বুযুর্গ ওই ভাবনায় নিমজ্জিত থাকা অবস্থাতেই মহান আল্লাহ ওই স্থানেই তার রুহ কবজ করে ফেললেন এবং তাকে একশো বছর ওই অবস্থাতেই রেখে দিলেন । এই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর তাকে দ্বিতীয়বার জীবন দান করলেন । এরপর তাকে বললেন, বলো, কতক্ষণ তুমি এ অবস্থায় ছিলে? লোকটি প্রথম যখন বিশ্মিত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলো, তখন ছিলো বেলা শুরুর মুহূর্ত । আর যখন সে দ্বিতীয়বার জীবন ফিরে পায়, তখন পশ্চিমাকাশের সূর্য ডুবু ডুবু করছিলো । যার কারণে তিনি উত্তর দিলেন, ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।