কাসাসুল কুরআন ৭ খণ্ড ৬ ১৭ কাজেই আলোচনার সারাংশ হলো, হযরত আদম আ. থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগ পর্যস্ত সকল নবী-রাসুলের দীন তথা খোদার দেয়া বার্তা সর্বযুগে সর্বসময়ে এক ও অভিন্ন ছিলো । যার নাম, ইসলাম | অবশ্য নবী-রাসুলগণের জন্য তাদের আপন আপন সময়ে আল্লাহরই পক্ষ থেকে ভিন্ন ভিন্ন আহকাম দেয়া হয়েছিলো । যাকে “শরিয়ত' ও “মানহাজ' বলা হয়ে থাকে । যখন আধ্যাত্মিকতার পূর্ণ উন্নতি ঘটে এবং দীনি চিন্তা ও চেতনা পূর্ণতার শীর্ষশিখরে উন্নীত হয় তখন রাসুল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাধ্যমে সেসকল শরিয়তগুলোকে মুহাম্মদ শরিয়তের ভেতর একীভূত করে ফেলা হয় । এই মুহাম্মদি শরিয়তকে স্থান, কাল ও পাত্রের সীমাবদ্ধতার উপরে তুলে গোটা জগৎও সৃষ্টিজীবের ওপর প্রবর্তন করা হয়। ইরশাদ হয়েছে__1255/%-5545256 13275 “আমি তো তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি; কিন্ত্র অধিকাংশ মানুষ জানে না ।' [সুরা সাবা : আয়াত ২৮] এ কারণে ইসলামি শিক্ষার অন্যতম উজ্জ্বলতম দিক হলো, তার ওই ঘোষণা যে, দুনিয়ার প্রতিটি প্রান্তে, প্রতিটি জাতির কাছে আল্লাহর সত্য সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী সত্যের বার্তা নিয়ে আগমন করেছেন । কাজেই প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য হলো, সে এ আকিদা পোষণ করবে যে, আমরা আল্লাহর নবীদের মধ্যে বিভেদের দেয়াল তৃলতে ইচ্ছুক নই। একে জায়েষও মনে করি না। যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর ঈমান রাখি, অনুরূপ আল্লাহর অন্য সকল নবীর ওপরও ঈমান রাখি । তাদের নাম, ঠিকানা, অবস্থান ও বিবরণ জানা বা না-জানা কোনোরূপ তফাত ফেলে না। ২। মনে হচ্ছে, হযরত যুলকিফল আ. বনি ইসরাইলি নবী ছিলেন । পবিত্র কুরআনে বনি ইসরাইলিদের ইতিহাস ও ঘটনাবলি এজন্যই উল্লেখ করা হয়েছে, যেনো আমরা সেখান থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করি । হয়তো হযরত যুলকিফলের সময়ে দীনের তাবলিগ ও হেদায়েত সংশ্লিষ্ট অথবা শিক্ষা ও উপদেশমূলক বিশেষ কোনো ঘটনা ঘটে নি। যার কারণে পবিত্র কুরআন তার শুধু নাম তুলে ধরাকেই যথেষ্ট মনে করেছে, অতিরিক্ত কোনো বিবরণ বা বৃত্তান্ত জানানোর প্রয়োজনীয়তা বোধ করে নি । আমরা আমাদের বক্ষ্যমাণ গ্রন্থ কাসাসুল কুরআনের একাধিক স্থানে এ বিষয়ের ওপর আলোকপাত করেছি যে, পূর্ববর্তী উম্মতসমূহের ঘটনাবলি ও বিবরণ বয়ান ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।