কাসাসুল কুরআন ৭ খণ্ড গ ১৫ কম্পন শুরু হয়ে গেলো । দু-চোখের জল ফেলে সে কাদতে লাগলো । কিফল তাকে জিজ্ঞেস করলো, কেনো তুমি কাদছোঃ তুমি কি আমাকে ঘৃণা করো? নারী উত্তর করলো, তা নয় । আসল কথা হলো, আমি আমার গোটা জীবনে কখনো এই বদকাজ করি নি । কিন্তু আজ প্রয়োজন ও পেটের ক্ষুধায় বাধ্য হয়ে নিজের সতীত্ব জলাষ্্রলি দিচ্ছি । সেই বেদনাদায়ক চিস্তা আমাকে ক্ষতবিক্ষত করছে । যার কারণে আমি কাদতে বাধ্য হয়েছি । কিফল কথাটি শুনতেই তৎক্ষণাৎ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলো এবং বললো, যে বদকাজ তুমি কখনো করো নি, আজ শুধু পেটের দায়ে করতে বাধ্য হয়েছো, সেই কাজ তোমাকে করতে হবে না । যাও পূর্ণ সতীত্ব ও পবিভ্রতাসহ ঘরে ফিরে যাও । এই স্বর্ণমুদ্রারও তুমি মালিক । নিজের প্রয়োজনে ব্যয় করো । কিফল আরো বললো, আল্লাহর কসম, আজ এ মুহূর্ত থেকে কিফল আর আল্লাহর নাফরমানি করবে না । ঘটনাচক্রে সে রাতেই কিফলের মৃত্যু হলো । সকালে লোকেরা দেখতে পেলো যে, তার ঘরের দুয়ারে একটি অদৃশ্য হাত এ বাদ লিখে দিয়েছে, “কিফলকে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন' । উল্লিখিত বর্ণনায় শুধু কিফল এসেছে । যুলকিফল আসে নি। তিনি হযরত যুলকিফল নন; অন্যকোনো ব্যক্তি হবেন। কাজেই এই ভুল বুঝার সুযোগ নেই যে, এটি বোধ হয় হযরত যুলকিফলের ঘটনা । শিক্ষা ও উপদেশ ১। ইসলামই এমন একটি ধর্ম যেখানে তার সত্য আহ্বানের বুনিয়াদ হলো, দেশ, জাতীয়তা, বংশীয় আভিজাত্যের উধ্র্বে উঠে এ স্বীকারোক্তি দিতে হবে যে, সত্যের আহ্বান তার বুনিয়াদের ক্ষেত্রে কোনো সীমারেখা ও সাম্প্রদায়িকার মুখাপেক্ষী নয়। এক্ষেত্রে সে কোনো গোষ্ঠীর ইজারাদারি মেনে নেয় না। কারণ হলো, মহান আল্লাহর সত্তা যেমন একক ও অদ্বিতীয়, তেমনি সন্দেহাতীতভাবে তার সত্যের পয়গামও একটাই হতে হবে । এবং প্রকৃতপক্ষেও সেটা এক । তার সত্য বার্তা অনাদিকাল থেকে আজ অবধি অর্থাৎ সকল সংকীর্ণতার উধ্রবে, যে-কোনো বৈষম্য ও অন্যায্যতার শৃঙ্খল ডিঙিয়ে সবার জন্য সমান প্রযোজ্য । তবে প্রতিটি যুগের অবস্থা ও পরিবেশ, সময়ের চাহিদা ও কালের আবেদন, উপরস্ত্র বিভিন্ন জাতি ও গোষ্ঠীর বিকাশ ও উন্নতি এবং তাদের চৈস্তিক ও ব্যবহারিক যোগ্যতার প্রেক্ষাপটে তাতে এই বৈচিত্র অবশ্যই রয়েছে -এবং ফএসাড/,21100119.0010)
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।