Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 07
/ ٩٥
📝 نص 📖 PDF

কাসাসুল কুরআন ৭ খণ্ড ৬ ১১ যে-ই আসুক না কেনো; আমার বিশ্রামের সময় কিছুতেই দুয়ায় খুলবে না। এ কথা বলে তিনি শুয়ে পড়লেন । মাত্র দু-চোখের পাতা বুঝে এসেছে, এসময় শয়তান পূর্বের বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে বাড়ির ফটকে এসে উপস্থিত হলো এবং কড়া নাড়তে লাগলো | ভেতর থেকে সংবাদ এলো যে, আজ খলিফা নির্দেশ, কারো জন্যই দরজা খোলা যাবে না । শয়তান বললো, আমি দু-দিন ধরে আমার একটি অতি গুরুতৃপূর্ণ বিষয় নিয়ে হাজির হচ্ছি । খলিফা আমাকে এ সময় আসতে বলেছিলেন । কাজেই ফটক খুলে দাও । কিন্ত দরজা খোলা হলো না । ঘরের লোকজন বিস্ময়ের সঙ্গে দেখতে পেলো যে, বাইরের দরজা বন্ধ হওয়া সত্তেও লোকটি কীভাবে যেনো ভেতরে চলে এসেছে এবং খলিফার বিশ্রামের ঘরের দুয়ারে হাজির হয়ে কড়া নাড়ছে । খলিফা দরোজা খুলে দিলেন এবং ঘরের লোকদের জিজ্ঞেস করলেন, আমি তোমাদেরকে দরজা খুলতে নিষেধ করেছিলাম । তারপরও লোকটি কীভাবে প্রবেশ করলো । এ কথা বলার সময় তার দরজার ওপর দৃষ্টি পড়তেই তিনি দেখলেন, দরজা বন্ধ । অবাক বিস্ময়ে তিনি বুড়ো লোকটিকে কাছ থেকে খুটিয়ে লক্ষ্য করতেই আসল রহস্য বুঝে ফেললেন । তখন তিনি শয়তানকে সম্বোধন করে বললেন, ওহে আল্লাহর দুশমন, তুই কি ইবলিস? শয়তান স্বীকার করলো, হ্যাঁ, আমি ইবলিস । আপনি আমাকে সর্বদিক থেকে হারিয়ে দিলেন । যখন আমার সন্তান ও অনুগতরা কোনোভাবে আপনাকে কাবু করতে পারছিলো না, তখন আমি এই সর্বশেষ পন্থাটি গ্রহণ করেছিলাম । যাতে আপনাকে ক্রুদ্ধ করে তুলতে পারি । তাহলে আমি আপনার অঙ্গীকার পূরণে ব্যর্থ হতেন । কিন্তু হায় আফসোস, আজ আমাকেও ব্যর্থ হতে হলো । উল্লিখিত ঘটনার ভিত্তিতে মহান আল্লাহ তাকে 'যুলকিফল' নামে প্রসিদ্ধি দান করেন । কেননা, তিনি হযরত আল ইয়াসাআ আ. থেকে যে শর্তসমূহ পালন করার কাফালত [জামানত] নিয়েছিলেন, সেটি পূর্ণ করেছিলেন ।২ সমালোচনা ও নিরীক্ষণ মুজাহিদ রহ.-এর এই রেওয়ায়েত সনদের বিচারে আপত্তিকর এবং প্রমাণ হিসেবেও গ্রহণযোগ্য নয় । হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবু মুসা আশআরি রা. হতে যে বর্ণনা পাওয়া যায়, সেটিও মুনকাতে এবং সনদের বিচারে আপত্তিকর | কাজেই এগুলোকে আমরা একটি গল্পের অতিরিক্ত আর কিছু বলতে পারবো না । কারণ, পবিত্র কুরআন হযরত যুলকিফল আ.-এর ২. তাফসিরে ইবনে কাসির : ৩/১৯০-১৯১ ফএসাড/,211090119.0010)

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.