Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আইয়ুব আলাইহিস সালাম ৪ ৯৪ করিয়েছেন। তারা একথাও স্বীকার করেছেন যে, তাওরাতের সবকটি সহিফার মধ্যে সবচেয়ে প্রাচীন সিফরে আইয়ুব । ২. যেসকল এঁতিহাসিক হযরত আইয়ুব আ.-কে বনি আদম বংশোদ্ভুত বলেছেন, তারাও এ কথা স্বীকার করেছেন যে, আদওয়াম (ইসু বা ঈস) ও তার মাঝে দুই স্তরের অধিক ভায়া নেই । অর্থাৎ আইয়ুব বিন যারেহ (যাররাহ) বিন মাউস (আউয) বিন ইসু ১ ৩. সেই এতিহাসিকগণ যখন হযরত আইয়ুব আ.-এর বংশতালিকা উল্লেখ করে মাতৃবংশ পরম্পরায় আসেন, তখন হযরত লুত আ.-এর কন্যা থেকে শুরু করে তার সন্তান-সস্ততি পর্যস্ত এবং হযরত ইউসুফ আ.-এর কন্যাদের কথা উল্লেখ করে এর নিচে অবতরণ করেন না। যেমন, ইবনে আসাকির বলেছেন, তিনি ছিলেন হযরত লুত আ.-এর কন্যার ঘরের বংশধর | কাযি বায়যাবি লিখেছেন, তিনি লিইয়্যা বিনতে ইয়াকুব আ. অথবা মাখির বিন মিশা ইবনে ইউসুফ আ. অথবা রহমত বিনতে ইফরায়িম ইবনে ইউসুফ আ.-এর পুত্র । ৪. সাইয়িদ সাহেব আউদের যে বংশতালিকা দিয়েছেন তার প্রতি লক্ষ্য করলেও হযরত আইয়ুব আ.-এর বংশপরম্পরা কোনো ধরনের সন্দেহ ও সংশয় ব্যতিরেকে এভাবে সঠিক হয়ে যায় যে, ইউবাব (আইয়ুব) বিন যারেহ বিন আউদ বিন দায়সান বিন ইসু বিন ইসহাক আ.। এই বংশপরম্পরায় যদিও সাধারণ এঁতিহাসিকদের দেয়া বংশপরম্পরার চেয়ে শুধু একটি নামের সংযুক্তি ঘটে, তা সত্তেও এ বিষয়ে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি হয় না যে, তার সময়কাল হযরত মুসা আ.-এর যুগ পেরিয়ে আরো পেছনে চলে যায়। সময়টি তখন হয়ে যায় খিস্টপূর্ব ১০০০ সন থেকে ৭০০ সনের মধ্যবর্তী । উল্লিখিত আলামত ও দলিলসমূহের মধ্য হতে প্রথম আলামতটি খুবই মজবুত এবং এঁতিহাসিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ । কারণ হলো, তাওরাত গবেষকগণ ইতিহাসের আলোকেই এই সর্বসম্মত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে, হযরত আইয়ুব আ.-এর সহিফাটি হযরত মুসা আ.-এর যুগেরও বেশ আগের গ্রন্থ । কাজেই একে আলামত না বলে শক্ত দলিল বলতে হবে । দ্বিতীয় ও তৃতীয় আলামতদুটি যদিও নাম নির্ধারণের ক্ষেত্রে আলোচনার ২. ফাতহুল বারি : ৬৩৬২ ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।