Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৬ ৯৫ অপেক্ষা রাখে, কিন্তু বংশতালিকার ক্ষেত্রে তাওরাতসহ বিভিন্ন এতিহাসিক উদ্ধাতি যে তথ্য দিয়েছে যে, তিনি হযরত ইউসুফ আ.-এর দৌহিত্র বা হযরত লুত আ.-এর দৌহিত্র; এতে কোনো সন্দেহ থাকতে পারে না । কেননা, এটি কোনো ঘটনাক্রমে ঘটিত নয়, বরং সূত্রনির্ভর তথ্য । চতুর্থ আলামতটিও এ কথা স্পষ্ট করে দেয় যে, হযরত আইয়ুব আ.-এর যুগ হতে হবে হযরত মুসা আ.-এর পূর্বে । এবং তা হতে পারে খিস্টপূর্ব ১৫০০ থেকে খিস্টপূর্ব ১৩০০ সময়কালের মধ্যবর্তী সময়টি । ইমাম বুখারি রহও সম্ভবত একই অভিমত পোষণ করেন। এ কারণে তিনি কিতাবুল আম্বিয়ায় নবীদের ক্ষেত্রে যে ধারাক্রম তৈরি করেছেন, সেখানে হযরত আইয়ুব আ.-এর নাম উল্লেখ করেছেন হযরত ইউসুফ আ.-এর পরে এবং হযরত মুসা আ.-এর আগে । ভুল বোঝাবুঝির নিরসন হযরত আইয়ুব আ.-এর বংশতালিকার ক্ষেত্রে তাওরাত যেসব নাম বর্ণনা করেছে এবং আরব এতিহাসিকগণ যে সকল নাম দিয়েছেন, সেগুলোর মধ্যে বাহ্যত কিছুটা পার্থক্য রয়েছে। কিন্তু গবেষণার পর বুঝে আসে যে, এটি কোনো বাস্তবিক পার্থক্য নয়। নামের ক্ষেত্রে এ ধরনের পার্থক্য সাধারণত বিভিন্ন ভাষার ভায়া হয়ে আসার কারণে লেখার ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাওয়ার ফলে উদ্ভুত হয়ে থাকে । অর্থাৎ তাওরাতের আউদ আর আরব এতিহাসিকদের মাউস, এভাবে তাওরাতের যারেহ আর এঁতিহাসিকদের যাররাহ; উভয়টি এক ও অভিন্ন । তবে যেসকল এঁতিহাসিকগণ মাউস বা আমুস-কে আইয়ুব ও যাররাহ (যারেহ)-এর মাঝখানে স্থান দিয়েছেন, তা সঠিক নয়। হাফেয ইবনে হাজার রহ.ও পরিষ্কার বলেছেন যে, কতিপয় লেখক হযরত আইয়ুব আ.-এর বংশতালিকা এভাবে দিয়েছেন, রাওম ইবনে আয়স । অর্থাৎ তারা তাকে রাওমের সন্তান অভিহিত করেছেন, এটি নির্ঘাত ভিত্তিহীন কথা । ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতদের চোখে হযরত আইয়ুব আ. হযরত আইয়ুব আ.-এর ব্যাপারে গবেষণাপ্রসূৃত সঠিক সিদ্ধান্ত জানানোর পর আরো একটি বিষয় স্পষ্ট করা সমীচীন মনে করছি। তা হলো, হযরত আইয়ুব আ.-এর ব্যাপারে ইহুদি ও ধরিস্টান পণ্ডিতদের মধ্যে ভীষণ মতভেদ রয়েছে । কেউ কেউ বলেন, এটি কাল্পনিক নাম । আইয়ুব কোনো ব্যক্তির নাম নয় | যেমন, রাকিব হাম্মানি দিয, মিকাইলস, স্টিয়ান এই মত পোষণ করেন ফএঘাড,211000119.0010)

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।