কাসাসুল কুরআন-৬ ৬ ৯৩ খ্রিস্টপূর্ব ৭০০ সন । কাজেই উল্লিখিত দুটি যুগের মাঝামাঝি কোনো একটি সময়কে হযরত আইয়ুব আ.-এর যুগ স্বীকার করা উচিত ।"১ এটি আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে যে, সময়কাল নির্ধারণের ক্ষেত্রে তারা দু-জনই সাবা ও কালদানি (বাবেলি)-এর সময়কালের সনদ পেশ করেছেন । কিন্তু পরিণতি বের করেছেন সম্পূর্ণ ভিন্ন। তারা পরস্পর ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন । সাইয়িদ সুলাইমান সাহেবের কথার সমর্থন পাওয়া যায় প্রসিদ্ধ এতিহাসিক ইয়াকুবির মন্তব্য থেকে । তিনি লিখেছেত্র ৫-০০। 0) ৩ ৩5 5৯ ভত$ “ইউবাব হলেন সত্যবাদী নবী আইয়ুব; যিনি ছিলেন যারেহ-এর সন্তান ।" উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে আমাদের অভিমত হলো, ইউবাব-ই হযরত আইয়ুব আ.; এটাই সঠিক কথা । আর আমাদের কাছে এ অভিমত-ই প্রণিধান পাচ্ছে যে, তিনি ইয়াকতান গোত্রের লোক ছিলেন না, বরং তিনি ছিলেন বনি আদওয়ামের সন্তান । হযরত আইয়ুব আ.-এর সময়কাল তবে সময়কাল নির্ধারণের ক্ষেত্রে সাইয়িদ সাহেবের মন্তব্য সঠিক নয় । তিনি যে বলেছেন, হযরত আইয়ুব আ.-এর সময়কাল হলো খ্রিস্টপূর্ব ১০০০ সন থেকে খ্রিস্টপূর্ব ৭০০ সনের মাঝামাঝি সময়, এটি সঠিক নয় । বরং সঠিক সিদ্ধান্ত হলো এটাই যে, হযরত আইয়ুব আ.-এর সময়কাল হলো হযরত মুসা আ.-এর যুগ এবং হযরত ইসহাক ও ইয়াকুব আলাইহিমাস সালামের যুগের মাঝামাঝি | যাকে সন্ধান করতে হবে খ্রিস্টপূর্ব ১৫০০ সন থেকে খ্রিস্টপূর্ব ১৩০০ সনের মধ্যবর্তী সময়ে । আমাদে সিদ্ধান্ত দাড় করিয়েছি কয়েকটি গুরুত্পূর্ণ এতিহাসিক আলামতের ওপর | এগুলো এতটাই সুস্পষ্ট যে, এগুলোকে দলিল" দাবি করলে অতিরম্ত্রন হবে না। ১. প্রথম আলামত, তাওরাত গবেষকদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, হযরত আইয়ুব আ.-এর সহিফাটি হযরত মুসা আ.-এরও অনেক আগের গ্রন্থ । হযরত মুসা আ. সেটিকে প্রাচীন আরবি ভাষা থেকে ইবরানি ভাষায় অনুবাদ *. আরদুল কুরআন : ২/২৪ ফএঘাড,21100119.0010)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।