হযরত সুলাইমান আলাইহিস সালাম ৬ ৮৪ ৩. রাজত্বের অধিকারী নবী-রাসুল আর দুনিয়ার রাজা-বাদশাহ ও শাসকদের জীবনে সবসময় স্পষ্ট পার্থক্য থাকে এবং থেকেছে । নবীদের জীবনের প্রতিটি ক্ষেত্র ও প্রতিটি মুহূর্ত আল্লাহর ভয়, তার শাস্তির আশঙ্কা, ন্যায় ও সুবিচার, দীনের প্রতি দাওয়াত ও নসিহত এবং মানবসেবার উজ্জ্ললতায় ভাস্বর | তারা যদিও বৈধ স্থানে শাসকসুলভ প্রতিপত্তির প্রকাশ ঘটিয়েছেন, কিন্তু সেখানে কোনো ধরনের অহঙ্কার ও আত্মন্তরিতা ফুটে ওঠে নি; বরং এর স্থলে ৬১ ০০ 41 তথা আল্লাহর দিকে তাকিয়ে বৈরিতার প্রকাশ ঘটতো । অর্থাৎ তারা নিজেদের জন্য রাগ করতেন না, নিজের ব্যক্তিস্বার্থে ক্রোধ প্রকাশ করতেন না; বরং মহান আল্লাহর বিধান প্রয়োগের স্বার্থে হতো তাদের যাবতীয় পদক্ষেপ । তাইতো হযরত ইউসুফ, হযরত দাউদ ও হযরত সুলাইমান আলাইহিমুস সালামদের পৃতঃপবিত্র জীবনচরিত উল্লিখিত নীতিকথার উজ্জ্বল সাক্ষ্য । পক্ষান্তরে দ্বিতীয়োক্ত তথা দুনিয়ার রাজা-বাদশাহ ও শাসকদের জীবন লক্ষ্য করলে দেখা যায়, তাদের জীবনের পরতে পরতে ব্যক্তিগত প্রতিপত্তি, জাতিগত বিভেদ, শ্রেণিগত শ্রেষ্ঠত্বের প্রদর্শনী, অধীনদের ওপর অত্যাচার ইত্যাদি মৌলিক বিষয় হিসেবে সবসময় প্রকাশ পেয়ে এসেছে । উদাহরণ স্বরূপ, প্রথমে ফেরাউনের এই ঘোষণার প্রতি লক্ষ্য করুন, ৮54) 151 ৬১1 (আমি-ই তোমাদের সবচেয়ে বড় প্রভু) আর এরপর হযরত সুলাইমান আ.-এর এই আহ্বানের প্রতি লক্ষ্য করুন, ১:৮4: ৪59 561 31 (আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং মুসলমান হয়ে আমার কাছে উপস্থিত হও) | উভয়ের কথায় শাসকসুলভ কর্তৃত্বের প্রকাশ ঘটেছে। কিন্ত অত্যাচারমূলক চাপপ্রয়োগ, সবেপিরি খোদাযিত্ব দাবিকারী অমমিকা ও ওঁদ্ধত্য ইত্যাকার বিষয়গুলোর পরিষ্কার প্রকাশ ঘটেছে। পক্ষান্তরে হযরত সুলাইমানের সম্বোধনে সম্বোধিত শ্রোতৃমগ্ডলীর তুলনায় যে বড়ত্র প্রকাশ ঘটেছে, সেটি কোনো ব্যক্তিগত প্রতিপত্তি ও নিজস্ব শ্রেষ্টতৃ প্রকাশের জন্য ঘটে নি। বরং এক আল্লাহর ঘোষণা ও তার প্রচার, আল্লাহর পতাকাকে সমুন্নত রাখা, শিরকি থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইত্যাদির সঙ্গে সঙ্গে একনিষ্ঠ তাওহিদের দিকে আহ্বান জানানো হয়েছে । এটাই সেই পার্থক্য, যা হযরত আম্বিয়া আ.-এর উত্তরাধিকার হিসেবে সর্বদা সত্যপন্থী খলিফা ও দুনিয়াবি শাসকবর্গের মাঝখানে পরিষ্কার পার্থক্য হিসেবে পরিদৃষ্ট হয় । ফএঘাড,21100119.0010)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।