Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম গ ৮২ এক নির্বাচিত বান্দাকে নবী ও রাসুল বলে স্বীকারও করে, অপরদিকে অবলীলায় তাদের চরিত্রের ওপর কালেমা লেপনের অপচেষ্টা চালায় | যেমনটি আমরা ঘটতে দেখেছি হযরত লুত আ. ও তার কন্যাদের ক্ষেত্রে । কখনো রেসালাতকে অস্বীকার করে বসে । শুধু তাই নয়, বরং তাদের দিকে মিথ্যা অপবাদ ও অসত্য কথা জুড়ে দিতে তারা একটুও ভীত হয় না । এটিকে তারা গর্বের কাজ মনে করে । যেমনটি আমরা ঘটতে দেখেছি হযরত দাউদ আ. ও হযরত সুলাইমান আ.-এর ক্ষেত্রে । কুরআনুল কারিম যেভাবে কোন ধর্ম সত্য ও কোন ধর্ম মিথ্যা? তা ঘোষণা করেছে এবং সত্য ধর্ম ইসলামের ওপর জুলজ্বলে আলো ফেলেছে, ঠিক মানবজাতির ওপর অপরীসিম অনুগ্রহ করে অতীতের সেই মহান নবী ও রাসুলদের ওপর থেকে মিথ্যাচারের ওই জজ্জালও সরিয়ে দিয়েছে, যা শত বছরের চেষ্টায় বনি ইসরাইলিরা তাদের ওপর চাপিয়ে দেয়ার অপপ্রয়াস করেছিলো ৷ কুরআন তাদের পৃতঃপবিভ্র জীবনীর ওপর থেকে তাবৎ কালিমা দূর করে দিয়েছে । শত বছরের ধুলোর আস্তরণের নিচে চাপা পড়া সত্যকে উদ্ঘাটন করে সত্যের স্বচছ জলে বিধৌত করে উম্মাহর সামনে উপস্থাপন করেছে। ২। ইতিহাসের অনেক বড় শিক্ষা হলো, বনি ইসরাইল যে গুমরাহিকে গ্রহণ করেছিলো এবং পবিত্র কুরআন উজ্জ্বল ও স্পষ্ট দলিলের মাধ্যমে যাকে প্রত্যাখ্যাত ও পরিত্যাজ্য ঘোষণা করেছিলো; আফসোসের বিষয় হলো, সেই গুমরাহি থেকে আমাদের আচলও বাচতে পারে নি । কালের পরিক্রমায় পবিত্র কুরআনের পরিষ্কার ও আলোকিত পথ ছেড়ে আমরাও বনি ইসরাইলের সেই বিকৃত মিথ্যাচারপূর্ণ রেওয়ায়েতগুলোকে আমাদের ইসলামি রেওয়ায়েতে স্থান দিতে শুরু করেছি । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে পরিষ্কার ইরশাদ করেছেন, “আহলে কিতাবের সেসব বর্ণনা কুরআন ও ইসলামি শিক্ষার বিরুদ্ধে যাবে না, সেগুলোকে নকল করা জায়েয আছে ।' কিন্তু আমরা সেই হাদিসের বুনিয়াদি শর্ত “কুরআন ও ইসলামি শিক্ষার বিরুদ্ধে যাবে না'-কে বেমালুম ভূলে গিয়ে যেকোনো ধরনের ইসরাইলি রেওয়ায়েতকে শুধু নকল-ই করি নি, বরং কুরআনুল কারিমের তাফসির ও ব্যাখ্যার ক্ষেত্রে সেগুলোকে দলিল পর্যন্ত বানিয়েছি এবং বিভিন্ন স্থানে কুরআনের তাফসির হিসেবে ফএঘাড,21100119.0010)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।