Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৬ ৭৩ “যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল আগমন করলেন- যিনি ওই কিতাবের সত্যায়ন করেন, যা তাদের কাছে রয়েছে, তখন আহলে কিতাবদের একদল আল্লাহ্‌র গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করলো - যেনো তারা জানেই না। তারা ওই শাস্ত্রের অনুসরণ করলো, যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করতো । সুলাইমান কুফরি করে নি; শয়তানরাই কুফর করছিলো । তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারূত ও মারূত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিলো, তা শিক্ষা দিতো | তারা উভয়েই এ কথা না বলে কাউকে শিক্ষা দিতো না যে, আমরা পরীক্ষার জন্যঃ কাজেই তুমি কাফের হয়ো না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখতো, যার দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিভেদ ঘটে | তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারো অনিষ্ট করতে পারতো না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে । তারা ভালোরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোনো অংশ নেই । যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে, তা খুবই মন্দ - যদি তারা জানতো!" [সুরা বাকারা : ১০১-১০২] উল্লিখিত আয়াতসমূহে যে সত্য ব্যক্ত করা হয়েছে তা নিরপণের ক্ষেত্রে তাফসিরকারদের ভিন্ন ভিন্ন অভিরুচির পরিচয় পাওয়া যায় । কারণ হলো, পূর্বেকার পৃষ্ঠাসমূহে যে তিনটি বিষয় বিশদভাবে আলোচনা করা হয়েছে; তার বাইরে ঘটনার বাকি অংশে কী রয়েছে, এ সম্পর্কে পবিত্র কুরআন সম্পূর্ণ নিশ্চুপ । কারণ প্রত্যেকের জানা । আর তা হলো পবিত্র কুরআনের উদ্দেশ্যের জন্য সেগুলো প্রয়োজনীয় নয় । এ কারণে উলখিত বিষয়গুলোর তাফসির করার সময় আমরা সাধারণ তাফসির থেকে ভিন্ন পথ অবলম্বন করেছি । যে পথ রচনা করেছেন, যুগের অদ্ধিতীয় ব্যক্তিত্ব, আল্লাহর অন্যতম কুদরতি নিদর্শন আলুামা আনওয়ার শাহ কাশ্মিরি রহ. । হ্যরতুল উসতাযের তাফসিরের সারাংশ হলো__ “যখন বনি ইসরাইলকে শয়তান যাদু শিখিয়ে গুমরাহ করলো এবং তারা শয়তানকে অদৃশ্য সম্পর্কে অবগত বিশ্বাস করতে লাগলো আর এটি সেই সময়কার কথা, যখন হযরত সুলাইমান আ. ইস্তিকাল করেছেন । তখন তাদের মধ্যে আল্লাহর কোনো নবী উপস্থিত ছিলেন না। তখন বনি ইসরাইলকে হেদায়েতের পথ দেখিয়ে সামাল দেয়ার জন্য মুজেযাসুলভ পদ্ধতি অবলম্বন করা হয়, যা কয়েক শতাব্দী যাবৎ মহান আলাহর চিরন্তন নীতি হিসেবে নিয়মিত পালিত হয়ে আসছে । আর তা হলো, আসমান থেকে হারুত ও ফএঘাড,21100119.0010)

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।