Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম ৬ ৬৮ তাফসিরের কিতাবসমূহে বর্ণিত রয়েছে যে, ইসলাম গ্রহণের পর হযরত সুলাইমান আ. সাবার স্মশ্রাজ্জী বিলকিসকে বিয়ে করেন এবং তাকে নিজ দেশে যাওয়ার অনুমতি প্রদান করেন । হযরত সুলাইমান আ. মাঝে-মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করতেন । যদিও পবিত্র কুরআন ও হাদিসের সহিহ কিতাবসমূহে এ সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক কোনো ঘটনার উল্লেখ নেই। ইসরাইলি বর্ণনা বিলকিস, সাবার স্শ্াঙ্জী ও হযরত সুলাইমান আ.-এর উল্লিখিত ঘটনার সঙ্গে সম্পৃক্ত বিশদ বিবরণ ছাড়াও আরো কিছু বিস্ময়কর ও বিরল কথাবার্তা সিরাতের বিভিন্ন কিতাবে পাওয়া যায় । যা আদ্যোপান্ত ইসরাইলি বর্ণনা ও ইহুদিদের উদ্ভট সাহিত্য হতে সংগৃহীত | সেগুলো সম্পর্কে ইবনে কাসির রহ. তার তাফসিরে যে মন্তব্য করেছেন, তার সারনির্ধাস নিম্ে তুলে ধরা হন্ত্ে 'এ সম্পর্কে ইবনে আববাস রা. থেকে একটি বিস্ময়কর রেওয়ায়েত বর্ণিত রয়েছে। যা ইবনুস সায়িবের উদ্ধতিতে আবু বকর ইবনে আবি শায়বা বর্ণনা করেছেন । রেওয়ায়েতটি সম্পর্কে ইবনে আবি শায়বা বলেছেন, এটি খুবই চিত্তাকর্ষক ঘটনা । কিন্ত্ত আমি বলবো, ইবনে আবি শায়বার ওই মন্তব্য করা ঠিক হয় নি। উল্লিখিত রেওয়ায়েতটি নিঃসন্দেহে পরিত্যাজ্য । এটি বর্ণনা আববাস রা.-এর দিকে সনদের সূত্র যুক্ত করেছেন । যুক্তিও এ কথা বলে যে, এ জাতীয় বর্ণনা প্রকৃতপক্ষে আহলে কিতাবদের সাহিত্য থেকে সংগৃহীত । ঘটনার বিবরণের প্রকৃতিই বলে দেয় যে, এটি কা'ব আহবার ও ওয়াহাব ইবনে মুনাব্বহ বনি ইসরাইলের যেসব ঘটনা তাদের গ্রস্থাবলি থেকে নকল করে এই উম্মতকে শুনাতেন, তার অনুরূপ | মহান আল্লাহ তাদের সাঙ্গ ক্ষমার আচরণ করুন । কেননা, তাদের কেচ্ছা-কাহিনিতে অবাক করা, বিরল ও পরিত্যাজ্য কথা বার্তা রয়েছে । সেখানে রয়েছে সত্য-মিথ্যার সংমিশ্রণ । তার পূর্ণ বিকৃত, আধা বিকৃত ও স্বল্প বিকৃত, সবধরনের ঘটনাই নকল করতেন । অথচ মহান আল্লাহ আমাদেরকে এ ধরনের অবান্তর ও অনথক প্যাচাল থেকে সন্দেহাতীতভাবে অমুখাপেক্ষী ও পরোয়াহীন করেছেন । আমাদেরকে এমন ইলম (কুরআন) দান করেছেন, যা ঘটনার সভ্যতা, *. তারিখে ইবনে কাসির : ২/২৪ ফএঘাড,21100119.0010)

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।