কাসাসুল কুরআন-৬ ৪ ৬৭ ংবাদ লোকমুখে শুনেছি, তা প্রকৃত অবস্থার অর্ধেকও নয় । কেননা, আপনার প্রজ্ঞা, আভিজাত্য, আড়ূম্বর ও জীকজমক -যা দেখতে পাচ্ছি- তা আমার শ্রুত সংবাদের চেয়ে বহগুণ অধিক | আপনার জনবলের সবাই সঙ্জন। আপনার বিশেষ লোক, যারা আপনার পারিষদ, তারাও অত্যন্ত সঙ্জন ৷ খোদাওয়ান্দ আপনার কথা শ্রবণ করেন । আপনার খোদা মোবারক! যিনি আপনার প্রতি সন্তুষ্ট, যিনি আপনাকে ইসরাইলের রাজসিংহাসনে বসিয়েছেন। কেননা, খোদাওয়ান্দ ইসরাইলিদেরকে সবসময়ই ভালোবাসেন 1১ তাওরাতের আলোচনার কোথাও যদিও সম্রাঙ্জীর মুসলমান হওয়ার উল্লেখ নেই, কিন্তু শেষোক্ত বাক্য থেকে প্রকাশ পায় যে, তিনি ইসরাইলিদের খোদার ওপর ঈমান এনেছিলেন । এ কারণেই তিনি তার কথা উল্লেখ করছেন শ্রদ্ধার সঙ্গে। কিন্ত কুরআন ও তাওরাতের আলোচনায় সুস্পষ্ট পার্থক্য রয়েছে । তা হলো, পবিত্র কুরআনের আলোচনা থেকে এ কথা স্পষ্ট হয় যে, হযরত সুলাইমান আ. সাবার স্শ্রাঙ্জীর সঙ্গে যে আচরণ করেছে, সেখানে একজন উচ্চ মর্যাদাসম্পন্ন নবীর বৈশিষ্ট্য ফুটে উঠেছে । তিনি তার প্রতিটি কথা ও কাজে দীনের প্রতি দাওয়াত প্রদানকেই অগ্রাধিকার দিয়েছেন। এর বিপরীতে তাওরাতের আলোচনা থেকে হযরত সুলাইমানের প্রখর মেধা ও রাজকীয় কত্তৃত্ব ছাড়া অন্যকোনো কিছু প্রতিভাত হয় না। মূলত এটি হচ্ছে হযরত সুলাইমানের প্রতি বনি ইসরাইলের ভুল বিশ্বাসের পরিণতি | তারা তার সম্পর্কে এই ভুল বিশ্বাস আবিষ্কার করে নিয়েছে যে, তিনি একজন রাজামাত্র । এর বাইরে তারা তাকে নবী বলে স্বীকার করে না। আর পবিত্র কুরআন যেভাবে আকিদা ও আমলের সংস্কারের সঙ্গে সঙ্গে পূর্ববর্তী উম্মতসমূহ ও তাদের নবী-রাসুল সম্পকির্ত ঘটনাবলির ক্ষেত্রে বনি ইসরাইলের বিকার-বিকৃতি ও তাদের ভ্রান্ত ও অনর্থক উত্তাবনের ক্ষেত্রগুলোকে সংস্কার ও পরিশোধিত করেছে, তারই ধারাবাহিকতায় এখানেও হযরত সুলাইমান আ. সম্পর্কিত সঠিক বাস্তবতার উদ্ঘাটন করেছে এবং হাদের ভুলগুলোকে চিহ্নিত করে দিয়েছে, যা তাদের বর্তমান গ্রন্থগুলোতে 'শপ্যমান | - অধ্যায় : ২০, আয়াত : ১-১০ ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।