Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম গ ৬৬ সম্ভবত উল্লিখিত পার্থক্যের দিকে তাকিয়েই প্রথম বাক্যে সাবার সম্বাজ্জী নিজের সঙ্গে সঙ্গে তার রাজত্বের সকল পারিষদ ও জনগণকে অন্তর্ভুক্ত করে বহুবচন শব্দে অভিব্যক্তি প্রকাশ করেছেন । কেননা, হযরত সুলাইমানের মধ্যকার পরামর্শ শেষে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত ছিলো । পক্ষান্তরে তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি তার একান্তই নিজস্ব বিশ্বাসের ওপর নির্মিত ছিলো । এ কারণে তিনি তা প্রকাশ করার সময় একবচন শব্দে ব্যক্ত করেছেন । যদিও সেই যুগের সাধারণ নীতি অনুসারে রাজার ধর্ম স্বয়ংক্রিয়ভাবে জনগণের জনপ্রিয় ধর্ম হয়ে যায় । সম্ভবত পরবর্তীকালে তার জাতিও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলো । মোটকথা, উল্লিখিত তাফসির খুবই সূক্ষ্ম তথ্যসম্বলিত এবং সার্বিক দৃষ্টিকোণ থেকে প্রণিধানযোগ্য । তাওরাতে সাবার সম্রাজ্জীর আলোচনা তাওরাতেও সাবার স্ম্রাঙ্জী ও হযরত সুলাইমানের সাক্ষাতের উল্লেখ পাওয়া যায় । সালাতিন অধ্যায়ে রয়েছে__ “আর যখন খোদাওয়ান্দের নাম সম্পর্কে সুলাইমানের খ্যাতি সাবার স্ম্াজ্জীর কাছে পৌঁছলেন, তখন তিনি জটিল কিছু প্রশ্নের মাধ্যমে সুলাইমানকে পরীক্ষা করার জন্য তার কাছে আগমন করলেন । বিরাট শোভাযাত্রা ও উষ্ট্রের পাল নিয়ে, যাতে সুগন্ধি দ্রব্যাদি বোঝাই করা ছিলো | এবং বহু স্বর্ণ ও মহামূল্যবান মণি-মুক্তা সঙ্গে নিয়ে জেরুজালেমে পৌছলেন । তিনি সুলাইমানের দরবারে এসে তার মনের বিষয়গুলো সহিত তার সঙ্গে আলাপ করলেন । সুলাইমান তার সকল প্রশ্নের উত্তর দিলেন । স্শ্রাঙ্জীর প্রশ্নের উত্তর দিতে পারবেন না, এমন কোনো বিষয় সম্পর্কে সুলাইমান অজ্ঞাত ছিলেন না । সাবার সম্রাজ্ঞী সুলাইমানের সমস্ত জ্ঞান, প্রজ্ঞার বিবরণ এবং সেই শীষমহলটি - যা তিনি সম্বাজ্জীর জন্য নির্মাণ করেছিলেন _ এবং দস্তরখানের নেয়ামতসমূহকে এবং তার পারিষদবৃন্দের আসনসমূহকে এবং তার উপস্থিত সেবক, চাকর, নওকরবৃন্দ ও তাদের পোশাক, আর সুরা পরিবেশনকারীদেরকে, আর সেই সিড়িটিকে -যার দ্বারা তিনি খোদাওয়ান্দের দরবারে গমন করতেন- দেখলেন, তখন সে বিস্মিত হয়ে পড়লেন । তিনি সুলাইমানকে বললেন, আপনার শ্রেষ্ঠত্ব ও বুদ্ধিমত্তা সম্পর্কে আমি আমার রাজ্যে অবস্থানকালে যা অবগত হয়েছিলাম, সেগুলো আজ সত্য বলে প্রতিভাত হলো । আপনার যে ফএসাড,21100119.0010)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।