কাসাসুল কুরআন-৬ ৬ ৫৭ মুফাসসিরগণ এ আলোচনাও তুলেছেন যে, ওই লোকটি কি মানুষ ছিলো না- কি জিনজাতির সদস্য ছিলো । হযরত যাহহাক, কাতাদাহ ও মুজাহিদ রহ.- এর মতে, তিনি ছিলেন একজন মানুষ 1১ ওই লোকটি সম্পর্কে তৃতীয় গুরুত্বপূর্ণ মাসআলা হলো, আয়াতের এই অংশ ১-৫।৪১-৪৪৩-এ ইলমুল কিতাব দ্বারা কী উদ্দেশ্য? ওয়াহাব ইবনে মুনাব্বিহ, মুজাহিদ, মুহাম্মদ ইবনে ইসহাক প্রমুখ বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, লোকটি “ইসমে আযম' জানতো । এর বিপরীতে কয়েকজন আধুনিক লেখকের বক্তব্য হলো, এর দ্বারা হযরত সুলাইমান আ.-এর সরকারি নিবন্ধক ও রাষ্ট্রীয় নথি-পত্র উদ্দেশ্য । অর্থাৎ লোকটি উপটৌকনের নথি-পত্রের দায়িত্বশীল হওয়ার কারণে তার জানা ছিলো, সেই 'সিংহাসন' রাষ্ট্রীয় কোষাগারের কোন অংশে সংরক্ষিত রয়েছে । আর সাইয়িদ সুলাইমান সাহেব বকলেন-__- “আরবি পরিভাষায় 'কিতাব' শব্দটি প্রায় সময় “চিঠি' অর্থে ব্যবহৃত হয় । খোদ এখানেই পবিত্র কুরআন দুটি স্থানে) এই অর্থেও ব্যবহারও করেছে । কাজেই উল্লিখিত আয়াত ছারা উদ্দেশ্য হলো, পারিষদদের মধ্য হতে যিনি সাবার সম্রাজ্ীর চিঠির বিষয়বস্তর সম্পর্কে অবহিত ছিলেন, তিনি জানতেন যে, সে উপটৌকন হিসেবে নিজের সঙ্গে একটি সিংহাসন এনেছে । সেহেতু সেই পারিষদ লোকটি বললেন, “আমি এখনই তা নিয়ে আসছি' ২ আমাদের মতে, শেষোক্ত দুটি অভিমতই ভুল এবং তা কুরআনের স্পষ্ট বক্তব্যের পরিপন্থী । কারণ হলো, আলোচিত সিংহাসনের ঘটনাটি সাবার সম্রাঙ্জীর হযরত সুলাইমানের দরবারে উপনীত হওয়ার পূর্বেই ঘটেছিলো । তাজ্জবের বিষয় হলো, প্রকৃতিবাদের বক্তব্যে প্রভাবিত হয়ে এত পরিষ্কার ও প্রাঞ্জল কথা তিনি কীভাবে এড়িয়ে গেলেন? অদ্ধাপ সরকারি নিবন্ধক ও রাষ্ট্রীয় নথিপত্রের সঙ্গেও এই ঘটনার কোনো সম্পর্ক নেই । কেননা, এখন পর্যস্ত তো সম্রাঙ্জী ও তার সঙ্গীবৃন্দ এবং তাদের উপটৌকন হযরত সুলাইমান আ.-এর দরবারে পৌঁছে নি । আর যদি এ কথা স্বীকারও করে নেয়া হয় যে, সম্বাজ্ীর আগমনের সংবাদ হযরত সুলাইমান আ. ওহির মাধ্যমে পান নি, বরং তিনি হুদহুদ বা সাবার স্ম্রাঙ্জীর কোনো প্রতিনিধির মাধ্যমে পেয়েছেন; যিনি ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।