হযরত সুলাইমান আলাইহিস সালাম € ৩৪ এই দীর্ঘ কাহিনি আমাদের পূর্বসূরিদের একদলের বরাতে বর্ণনা করা হয়ে থাকে | যেমন, সাঈদ ইবনুল মুসাইয়িব, যায়দ ইবনে আসলাম প্রমুখ । তাদের ছাড়াও পূর্বসূরিদের আরো একটি দল থেকে বর্ণনা করা হয়েছে। উল্লিখিত ঘটনাগুলোর আদ্যোপান্ত আহলে কিতাবদের বানোয়াট গল্পমালা থেকে সংগৃহীত | -তাফসিরে ইবনে কাসির : ৪/৩৬ ইবনে কাসির রহ. ছাড়াও ইমাম রাযি তার তাফসিরে, ইবনে হাযাম 'আল ফসল'-এ, কাঘি আয়াদ রহ. 'শিফা*য়, শায়খ বদরুদ্দিন আইনি রহ. বুখারি শরিফের ব্যাখ্যায় এবং অন্য শীর্ষস্থানীয় মুহাককিক, মুহাদ্দিস ও মুফাসসিরগণ উল্খিত ঘটনা সম্পর্কিত রেওয়ায়েতগুলোকে বানোয়াট, উত্তট ও আহলে কিতাবদের বিষবাম্প অভিহিত করে ইসলামি রেওয়ায়েতের আঁচলকে তার থেকে পবিত্র ঘোষণা করেছেন । হযরত সুলাইমান আ.-এর সৈন্যবহর ও উপত্যকার পিঁপড়া বিগত পৃষ্ঠাগুলোতে আমরা 'পাখির সঙ্গে কথোপকথন" অধ্যায়ে এ বিষয়টি স্পষ্ট করেছিলাম যে, মহান আল্লাহ হযরত সুলাইমান আ.-কে বিভিন্ন প্রাণীর ভাষা বুঝার জ্ঞান দান করেছিলেন । তারই সূত্র ধরে পবিত্র কুরআন প্রাসঙ্গিক একটি ঘটনা -পিপীলিকার ঘটনা- এভাবে বর্ণনা করেছে : একবার হযরত সুলাইমান আ. জিন, মানুষ ও প্রাণীদের বিশাল সৈন্যবহর সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন । এত বিশাল ও বিপুল সৈন্য-সামস্তের উপস্থিতি সত্তেও কারো এ হিম্মত ছিলো না যে, সে তার নিজের অবস্থান ও স্তরের বিপরীতে গিয়ে আগে-পিছে যাওয়ার বিশৃঙ্খলা করার দুঃসাহস দেখাবে | সৈন্যবহরের প্রতিটি সদস্য একান্ত অনুগত সুশৃঙ্খল বাহিনীর মতো হযরত সুলাইমানের ভয়ে নিজ নিজ অবস্থান মেনে অগ্রসর হচ্ছিলো । এক পর্যায়ে সৈন্যবহরটি এমন একটি উপত্যকায় পৌছলো যেখানে প্রচুর পিপীলিকা ছিলো | গোটা উপত্যকাটি ছিলো পিঁপড়েদের বাসস্থান । তখন পিপীলিকাদির সর্দার এই বিশাল সৈন্যবহর দেখে স্বজাতিকে সম্বোধন করে নির্দেশ দিলো, 'হে পিপীলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো । অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে ।' অর্থাৎ তাদের পদাতিক বাহিনীর পদতলে পড়ে অথবা ঘোড়ায় পিষ্ট হয়ে তোমাদের দফা-রফা হতে পারে । হযরত সুলাইমান আ. পিপীলিকা সর্দারের নির্দেশ শুনে হেসে ফেললেন এবং তার বিজ্ঞোচিত নির্দেশের জন্য বাহ্বা দিলেন । ঘটনাটি পবিত্র কুরআনে এভাবে এসেছে__ ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।