Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৬ ২৭ হযরত সুলাইমান আ.-এর পরীক্ষার ঘটনা সুরা সাদে হযরত সুলাইমান আ.-এর পরীক্ষা ও মহান আলাহর পক্ষ থেকে ডি 36৫০৪ 55645515550 ও 2 এ 00056 487 ৬৭ 02০৩8 055 ৩৫ “আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের ওপর একটি নিষ্প্রাণ দেহ । অতঃপর সে আল্লাহ-অভিমুখী হলো । সুলাইমান বললো : হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয় আপনি মহাদাতা | তখন আমি বাতাসকে তার বশীভূত করে দিলাম, যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো, যেখানে সে পৌঁছাতে চাইতো ।' [সুরা সাদ : আয়াত ৩৪-৩৬| আয়াতগুলোতে এ কথা স্পষ্ট করা হয় নি যে, হযরত সুলাইমান আ.-কে যে পরীক্ষায় ফেলা হয় তার ধরন কী ছিলো । শুধু এতটুকু ইঙ্গিতই করা হয়েছে যে, তার সিংহাসনের ওপর একটি নিষ্প্রাণ দেহ ফেলে রাখা হয়েছিলো । হাদিস শরিফেও এ ব্যাপারে কোনো বিশদ বিবরণ নেই । কাজেই উল্লিখিত আয়াতসমূহের তাফসিরে মুফাস্সিরিনে কেরাম দু-ধরনের পথ অবলম্বন করেছেন ১. প্রথম পথ হলো, অনুমান ও ধারণার আশ্রয় নিয়ে আমাদের কোনো রায় দাড় করানো উচিত হবে না। শুধু এতটুকু বিশ্বাস রাখাই উচিত হবে যে, উল্লিখিত আয়াতসমূহে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি হযরত সুলাইমান আ.-কে কোনো পরীক্ষায় ফেলেছিলেন । এ পরীক্ষায় দুটি বিষয় রয়েছে । একটি হলো, তার সিংহাসন । আর অপরটি হলো, সেই সিংহাসনের ওপর একটি নিষ্প্রাণ দেহ রাখা । এর বাইরে কোনো বিশদ বিবরণ জানা নেই । তবে ঘটনার শেষাংশে হযরত সুলাইমান আ. একজন উচ্চ মর্যাদাশীল নবীর মতোই আল্লাহর দরবারের অভিমুখী হয়েছিলেন । এসময় তিনি প্রথমত মাগফিরাত প্রার্থনা করেন এবং এর পর এমন রাজত্বের জন্য দোয়া করেছিলেন, যা হবে অদ্ভিতীয় ও দৃষ্টান্তহীন । আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন । এরপর তার জন্য ঘোষণা করেন-__ ফএঘাড,21100119.0010)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।