হযরত সুলাইমান আলাইহিস সালাম ৬ ১৬ কতিপয় খোদাদ্রোহীকে দেখা যায় যে, “মুজেযা অস্বীকার করা' ও 'জিনজাতির অস্তিত্বকে অস্বীকার করা'-এর আতিশয্যে এ জাতীয় স্থানগুলোর মতো এখানেও হাস্যকর অবান্তর কথার অবতারণা ঘটায় । তারা বলে, এখানে জিন দ্বারা উদ্দেশ্য হলো, এমন এক জাতি যারা সেযুগে প্রচণ্ড শারীরিক ক্ষমতা ও দানবীয় দৈহিক কাঠামোর অধিকারী ছিলো । সুলাইমান আ. ছাড়া অন্য কেউ তাদের নিয়ন্ত্রণ করতে পারতো না । পশু-পাখিদের বশ্যতা সম্পর্কে তারা এ কথা বলে যে, কুরআনে এ সম্পর্কে শুধু হুদহুদের কথা উল্লেখ করা হয়েছে । এখানে “হুদহুদ' পাখি উদ্দেশ্য নয় । বরং এটি ছিলো এক ব্যক্তির নাম । তার দায়িত্ব ছিলো পানি সন্ধান করা | সুদীর্ঘকাল যাবৎ এ প্রথা চলে আসছে যে, লোকেরা যার পূজা করে, নিজ সন্তানদের নাম তার নামে রাখে | বর্তমানে এটি একটি স্বতন্ত্র শাস্ত্রের রূপ নিয়েছে । একে ট্যুটিজম (790151৬) বলা হয়। | এ ধরনের ভিত্তিহীন ব্যাখ্যার আশ্রয় গ্রহণকারীরা হয়তো খোদাদ্রোহিতার উন্মাদনায় কুরআনের অর্থকে বিকৃত করার দুঃসাহস দেখিয়েছে অথবা কুরআনের শিক্ষা সম্পর্কে অজ্ঞ হওয়া সত্বেও দলিলবিহীন দাবির পেছনে পড়ে রয়েছে। যে, তারাও মানুষদের মতো আল্লাহর ভিন্ন একটি সৃষ্টি | বিষয়টি সম্পর্কে আমরা কাসাসুল কুরআনের প্রথম খণ্ডে দীর্ঘ আলোচনা করেছি । এখানে শুধু একটি আয়াতই পেশ করছি, যা আলোচ্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সক্ষমতা রাখে । ইরশাদ হয়েছে__ চালা ০৬১১:০১1০০১৯। 53455 “আমি তো জিন ও মানব সম্প্রদায়কে শুধু এজন্যই সৃষ্টি করেছি যে, তারা আমার ইবাদত করবে ।' এই আয়াতে 'জিন'-কে মানবজাতির বাইরে একটি ভিন্ন সৃষ্টিজীব অভিহিত করে উভয়টির সৃষ্টিরহস্য জানিয়ে দেয়া হয়েছে । কাজেই এই আয়াত সামনে রাখার পর যদি কেউ এ কথা বলে যে, 'জিন হলো মানবজাতিরই একটি শক্তিশালী দেহবিশিষ্ট জাতি' তাহলে তা অজ্ঞতা বৈ কিছু নয় । তদ্রুপ যখন হুদহুদের ঘটনায় পবিত্র কুরআন পরিষ্কার তাকে পাখি বলেছে তখন কার এমন দুঃসাহস হয় যে, সে তার বিপরীত অপব্যাখ্যার আশ্রয় নেয়? কুরআন বলেছে-_ ফএসাড,21100119.0010)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।