কাসাসুল কুরআন-৬ ৬ ১৩৭ শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, তখন সর্বপ্রথম আমি-ই সংজ্ঞা ফিরে পাবো । কিন্তু আমি সংজ্ঞা ফিরে পেতেই দেখবো যে, মুসা আলাইহিস সালাম আরশে হেলান দিয়ে দাড়িয়ে আছেন । আমি জানি না, তুর পাহাড়ের সেই ঘটনার কারণে কি তাকে সংজ্ঞা হারানোর স্বাভাবিকতা থেকে ব্যতিক্রম রাখা হয়েছে, যার কারণে তিনি এই বেহুশ হওয়া থেকে রক্ষা পেয়েছেন, না-কি তিনি আমার আগেই সংজ্ঞা ফিরে পেয়েছেন? আর আমি এ কথাও বলি না যে, কোনো নবী ইউনুস বিন মাত্তা থেকে উত্তম ।১ উল্লিখিত রেওয়ায়েতসমূহে যেভাবে বৈশিষ্ট্য সহকারে হযরত ইউনুস আ.-এর আলোচনা করা হয়েছে, তার সম্পর্কে সকল উলামায়ে কেরাম একমত যে, এভাবে আলোচনা করার কারণ হলো, কোনো ব্যক্তি যদি হযরত ইউনুস আ.- এর ঘটনাবলি অধ্যয়ন করে, তাহলে তার মনে যেনো তার মহান সস্তা সম্পর্কে কোনো ধরনের ক্রটি-বিচ্যুতির সংশয় জন্ম না নেয় ৷ এ কারণেই তার মহান শ্রেষ্ঠত্বের ওপর আলো ফেলার মাধ্যমে যে কোনো ধরনের ক্রটি-বিচ্যুতি বের করার পথ বন্ধ করে দেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে । নবীদের মর্যাদা ও ফযিলত আলোচনার এ পর্যায়ে একটি বিষয়ের সমাধান পেশ করা অতি জরুরি হয়ে পড়েছে । তা হলো, দ্বিতীয় হাদিসে হযরত মুসা আ.-এর ফযিলত সম্পর্কে নবীজি যে বিবরণ দিয়েছেন এবং ৪1 ০০ 19-০ঞ 3 বলে আম্িয়া আলাইহিমুস সালামের মাঝখানে প্রাধান্য দানের ব্যাপারটিকে যেভাবে নাকচ করেছেন, তার ওপর ভিত্তি করে প্রশ্ন ওঠে যে, তাহলে বিষয়টির সমাধান কী? আমাদের আলোচনা এভাবেও বুঝতে পারেন যে, একদিকে পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ৮০৫ ৬ ১৫:০4 4০১ 001 ৩৮ । যেখানে মহান আল্লাহ নিজেই নবী-রাসুলদের মধ্যে শ্রেষ্ঠত্বের বিন্যাস থাকার কথা বলেছেন । তিনি নিজেই তাদের কতককে কতকের ওপর ফযিলত দিয়েছেন । এর সঙ্গে সঙ্গে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম ইরশাদ করেছেন, ৯৯৪ 35 *১7 4১ ১৩ 9 অর্থাৎ কোনো ধরনের গর্ব ও বড়াই *. বুখারি, কিতাবুল আম্বিয়া ফএঘাড,21100119.0010)
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।