Kasasul Quran (Bangla) 1-10 Part — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৬ ১৩৫ সুরা আল-কলমে তার নামের পরিবর্তে বিশেষণের মাধ্যমে তার পরিচিতি জানিয়ে দেয়া হয়েছে । সুরা আম্গিয়ায় তাকে ১৯। 5১ [যুননুন] বলা হয়েছে । কারণ হলো, প্রাচীন আরবিতে মাছকে ০% [নুন] বলা হয় । আর সুরা আল কলমের মাঝে ১৯) ৮৯৮ [সাহেবুল হুত] বিশেষণে স্মরণ করা হয়েছে । ০$৮ও মাছের-ই আরেক নাম । যেহেতু তার জীবনে মাছ সংশিষ্ট অনেক বড় ঘটনা ঘটেছে; এজন্য তাকে মাছওয়ালা বলা হয়েছে । ইন্তিকাল হযরত শাহ আবদুল কাদির রহ. বলেন, হযরত ইউনুস আ.-কে যে নগরীতে প্রেরণ করা হয়েছিলো, সেখানেই তিনি ইস্তিকাল করেছিলেন । অর্থাৎ নিনাওয়া নগরীতে | সেখানে তাকে সমাহিতও করা হয় । আবদুল ওয়াহহাব নাজ্জার বলেন, ফিলিস্তিনে 'খলিল"' নামে একটি প্রসিদ্ধ নগরী রয়েছে । তার কাছাকাছি একটি জনপদ 'হুলহুল” নামে পরিচিত । সেখানকার একটি কবরকে হযরত ইউনুস আ.-এর কবর বলা হয়ে থাকে । তার কাছাকাছি আবেকটি কবর রয়েছে । জনশ্রতি রয়েছে যে, এটি হযরত ইউনুসের জনক মাত্তার সমাধি । আমাদের অভিমত হলো, হযরত শাহ সাহেবের কথাই সঠিক | কারণ হলো, হযরত ইউনুস আ. সম্পর্কে আমরা যেসব ঘটনা পেয়েছি, তার সবকটি এ বিষয়ে একমত যে, হযরত ইউনুস দ্বিতীয়বার সেই নিনাওয়া নগরীতেই ফিরে গিয়েছিলেন | তিনি তার জাতির মধ্যে জীবন অতিক্রান্ত করেছিলেন | কাজেই যথাসম্ভব সত্য এটাই যে, তার ইন্তিকাল নিনাওয়া নগরীতেই হয়েছিলো । তিনি সেখানেই সমাহিত হয়ে থাকবেন, যা নিনাওয়া নগরী ধ্বংস হওয়ার পর অজ্ঞাত হয়ে যায় । পরবর্তীকালে হয়তো সুধারণার ভিত্তিতে হুলহুল নগরীর দুটি অজ্ঞাত সমাধিকে হযরত ইউনুস আ. ও তার জনকের নামে রটিয়ে দেয়া হয়েছে । বর্তমানেও দেখা যায় যে, আল্লাহর কিছু কিছু প্রসিদ্ধ বুযুর্গদের একজনেরই একাধিক কবর পাওয়া যায় । আর প্রায়শই দেখা যায় যে, নিজেদের দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য অপরিচিত কোনো বুযুর্গের নামে বিভিন্ন কবরের নামকরণ করে চালিয়ে দেয়া হচ্ছে । ফএঘাড,21100119.00100

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।